Friday, April 3, 2026

আগামিকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কী বললেন রোহিত?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের আগে আগামিকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। রোহিত শর্মাদের সামনে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আগে এটাই একমাত্র প্রস্তুতি ম্যাচ। আর এই ম্যাচের নামার আগে ভারত অধিনায়ক জানালেন দল তৈরী।

এদিন ভারত অধিনায়ক বলেন, “ প্রথম ম্যাচের আগে এখানকার পরিবেশ বুঝে নিতে চাইছি। আগে কখনও এখানে খেলিনি। পরিবেশের পুরো সুবিধা কাজে লাগাতে হবে আমাদের।” এরপরই তিনি বলেন, “ এখানে প্রথম ম্যাচ খেলতে নামার আগে তর সইছে না আমার।“

প্রথমবার আমেরিকায় ক্রিকেট। প্রথমবার খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে সমর্থকদের দেখে খুশি রোহিত। তিনি বলেন, “ আশা করি নিউইয়র্কের মানুষ আগ্রহ নিয়েই খেলা দেখতে আসবে। প্রথম বার বিশ্বকাপ হচ্ছে। প্রতিটি দলের ম্যাচই অনেক লোক দেখতে আসবেন বলে আশা করছি।“

এদিকে ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন, “ গত কয়েক বছরে রোহিত যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে তা অসাধারণ। অধিনায়ক হিসাবে দারুণ রেকর্ড রয়েছে ওর। নেতা হিসাবে দলের প্রত্যেক ক্রিকেটার ওকে সমীহ করে। একার হাতে বিপক্ষের থেকে ম্যাচ কেড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে ওর।”

আরও পড়ুন- দলবদলে বড় চমক ইস্টবেঙ্গলের, লাল-হলুদে সই এই বিদেশি ফুটবলারের

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...