Wednesday, June 24, 2026

ফুটবলার প্রেমিকের সঙ্গে ‘সোহাগে-আদরে’ জন্মদিন পালন অভিনেত্রী গীতশ্রীর 

Date:

Share post:

প্রেমের জন্য বয়স যে কোনও বাধা নয় সেটা বারবার সেলেব্রিটিরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তবু আজও তাঁদের নিয়ে চর্চা বন্ধ হল না। কিন্তু সেলেব কাপলদের তাতে থোড়াই কেয়ার। তাইতো বয়সে অনেকটাই ছোট ফুটবলার প্রেমিকের সঙ্গে সবুজের কোলে ফুটিয়ে জন্মদিন সেলিব্রেট করলেন বাংলা টেলিভিশনের ‘রাশি’ ওরফে অভিনেত্রী গীতশ্রী রায় (Geetashree Roy)। কেরালা এফসি (Kerala FC) দলের হয়ে মাঠ কাঁপানো ফুটবলার প্রবীর দাসের (Prabir Das) সঙ্গে আদুরে মুহূর্ত কাটালেন অভিনেত্রী (Tollywood Actress)।

গীতশ্রী আর প্রবীরের সম্পর্ক দীর্ঘদিনের। প্রেমিকের সুবাদেই কেরালায় অভিনেত্রীর নিত্য যাতায়াত। বৃহস্পতিবার ছিল গীতশ্রীর জন্মদিন। সবুজের কোলে বার্থ ডে গার্লের দেখা মিলল সাদা শর্ট ড্রেসে, হাতে তখন জন্মদিনের কেক। নীল-সাদা প্রিন্টেট শর্টস আর একই রঙের টি-শার্ট পরে গীতশ্রীকে প্রেমের আলিঙ্গনে বাঁধলেন প্রবীর, সাক্ষী রইল প্রকৃতি। ৩৩ পূর্ণ করে ৩৪-এ পা দিলেন অভিনেত্রী। সেই তুলনায় প্রেমিক প্রায় তিন বছরের ছোট। তাতে কী , ভালোবাসা তো আর বয়সের পরিসংখ্যানে চলে না। ‘কেরালা ব্লাস্টার্স’ দলের তারকা ফুটবলার ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে বিয়ে করেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে প্রবীরের নামে মামলা করেন তনুশ্রী। তখন সোশ্যাল মিডিয়ায় (Social media) ট্রোলিং এর মুখে পড়তে হয় গীতশ্রীকে। সেই সব ঝড় ঝাপটা সামলে আপাতত প্রেমিক যুগল নিজেদের নিয়েই ব্যস্ত। গীতশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীতমা থেকে শুরু করে মল্লিকা মজুমদাররা। অভিনেত্রীর জীবনের বিশেষ এই দিনের সেলিব্রেশনে অনাকাঙ্ক্ষিত অতিথি হিসেবেই হাতির দেখা মিলেছে।

পাহাড়ে কোলে কোনও রিসর্টে ছুটির মুডে প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবীর লেখেন, ‘ধন্যবাদ তোমাকে, কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য, আমাকে সমর্থন করার জন্য। তোমার এনার্জি, তোমার ইতিবাচকতা আমার কাছে আমার গোটা দুনিয়া। আরও খুশি আর আনন্দে ভরে উঠি আমরা। তোমাকে জানাই অশেষ আনন্দ ও শুভেচ্ছা।’ দুজনের কেক কাটার ছবিও বেশ ভাইরাল হয়েছে।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...