Monday, April 6, 2026

রেমাল বাঁধল ঘর! হ্যাম ফেরাল নিখোঁজ বাংলাদেশী যুবককে

Date:

Share post:

মাছ কিনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ওপার বাংলার কুমিল্লা জেলার দোলখা গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ মিলন। স্বজনরা ধরেই নিয়েছিল খুন হয়েছে পরিবারের ছোট ছেলে। কিন্তু চার বছর পর অপ্রত্যাশিত ভাবে ছেলেকে খুঁজে পেয়ে হ্যাম রেডিওর কাছে কৃতজ্ঞ মিলনের পরিবার।

রেমালের রাতে নামখানা ও বকখালীর মাঝে সাসমোল বাধে বসে ছিলেন মিলন। সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক অনুপ সাসমল ছেলেটিকে দেখে বোঝেন তিনি মানসিক ভারসাম্যহীন। নাম ঠিকানা কিছুই বলতে পারছে না সে। ওই ঝড়ের রাতে তাকে নিয়ে আসা হয় সরকারি বিশ্রামাগারে। কোনমতে তার সঙ্গে কথা বলে যোগাযোগ করা হয় হ্যাম রেডিওর সঙ্গে। ছেলেটির অসংলগ্ন কথাবার্তার উপরেই ভরসা করে চালানো হয় খোঁজ। যোগাযোগ করা হয় বাংলাদেশের হ্যাম বন্ধু ও প্রশাসনের সঙ্গে। এরপর থেকেই একের পর এক জট খুলতে শুরু করে। পুলিশ অনেক খোঁজ করে যোগাযোগ করেন মিলনের ছোট বোনের সঙ্গে। এরপর এই পরিবারের সঙ্গে যোগাযোগ করে ভিডিও কলে কথা বলানো হয়। পরিবারের বাবা ছাড়াও রয়েছে তার স্ত্রী এবং দুই ছেলে মেয়ে। প্রায় চার বছর পর বাবাকে দেখতে পেয়ে অঝোরে কাঁদতে থাকে নয় বছরের ছেলে ও ১৬ বছরের মেয়ে।

রেমালের তাণ্ডব অনেক জায়গায় ঘর ভাঙ্গলেও মিলনের ঘর যেন আবার নতুন করে বেঁধে দিল। চার বছর আগে ছেলেকে সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মিলন। ছেলে আবদার করেছে বাবা ফিরলেই কিনে দিতে হবে সাইকেল। আর মেয়েও এদিকে দিন গুনছে মিলন ফিরলেই তার নতুন সংসার বসিয়ে দেবে বাবা। পরিবারের লোকজন ধন্যবাদ জানিয়েছে নাঙ্গলকোট থানার পুলিশকে। এছাড়াও হ্যাম রেডিওর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

আরও পড়ুন- অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, আসছে নতুন পলিসি

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...