Tuesday, June 23, 2026

বাণিজ্যিক গ্যাসের দাম কমল, গৃহিনীদের রান্নাঘরে আগুন নিভল না

Date:

Share post:

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিফলন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিনও হল। যেখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (commercial cylinder) দাম এক ঝটকায় অনেকটা কমালো তেল উৎপাদক ও গ্যাস সরবরাহ সংস্থাগুলি, সেখানে রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হল না। লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রচারে বিজেপি বিরোধী জোট বারবার যে রান্নার গ্যাসের (domestic gas) দাম নিয়ে তোপ দেগেছিল, সপ্তম দফার নির্বাচনের দিন সেই অভিযোগে সিলমোহর লাগালো খোদ কেন্দ্র সরকার।

তেল উৎপাদক সংস্থাগুলি (oil marketing company) প্রতি মাসের শুরুতে তেলের দামের মূল্যায়ন ও সংশোধন করে। সেই মতো ১ জুন কমানো হল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। এক ঝটকায় দাম কমল ৬৯.৫০ টাকা। ঠিক একমাস আগে এই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমেছিল ১৯ টাকা করে। এক মাসের ব্যবধানে যেখানে বাণিজ্যিক গ্যাসের দাম দুবার কমল সেখানে কোনও প্রভাব পড়ল না রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে।

শনিবার দাম কমে যা দাঁড়ালো:

দিল্লি – ১৬৭৬ টাকা

কলকাতা – ১৭৮৭ টাকা

চেন্নাই – ১৮৪০.৫০ টাকা

মুম্বই – ১৬২৯ টাকা

নির্বাচন চলাকালীন অনেক রাজনৈতিক গিমিক দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু বাস্তবে যে সাধারণ মানুষের স্বার্থে তাঁদের কোনও নীতি নেই, তা শেষ দফা নির্বাচনের দিন আরও একবার প্রমাণিত হল। একদিকে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে তেল উৎপাদক সংস্থাগুলি, সেখানে সাধারণ মানুষের জন্য কোনও দিশা নেই বিজেপি সরকারের কাছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...