Monday, April 6, 2026

জামিনের বিরোধিতা! আদালতে কেজরিওয়ালকে ‘মিথ্যাবাদী’ সম্বোধন ইডির

Date:

Share post:

মিথ্যা বলছেন অরবিন্দ কেজরিওয়াল! এবার রাউস অ্যাভিনিউ আদালতে এমনই অভিযোগ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শনিবার আদালতে ইডির আইনজীবীর অভিযোগ, নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। গ্রেফতারির পর কেজরিওয়ালের অভিযোগ ছিল ক্রমাগত তাঁর ওজন কমে যাচ্ছে কিন্তু আদপে ঠিক তার উল্টো হয়েছে বলে এদিন আদালতে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তবে চলতি বছর গোটা লোকসভা ভোট পর্ব জুড়ে কেজরিওয়াল বনাম মোদি সরকারের দ্বৈরথ দেখেছে দেশবাসী। ভোট মিটতেই এবার কেজরিওয়ালকে রীতিমতো ‘মিথ্যাবাদী’ বলেই অভিযোগ ইডির। তবে এদিন ইডির আইনজীবীর বক্তব্য শোনার পর আগামী ৫ জুন পর্যন্ত রায় সংরক্ষিত রেখেছে আদালত।

তবে শনিবার লোকসভা ভোট মিটতেই তিহারে ফিরবেন আপ সুপ্রিমো। শুক্রবারই সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি কেরেন, জেল হেফাজতে নাকি তাঁর ওজন ছ’কিলোগ্রাম কমে গিয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পরেও তাঁর ওজন এক কিলোগ্রাম কমেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ ইডি। গত বৃহস্পতিবারই স্থায়ী জামিন চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। শনিবার ইডি সেই আবেদনের বিরোধিতা করে কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার পাল্টা অভিযোগ সামনে এনেছে ইডি। পাশাপাশি শুক্রবার সাংবাদিক বৈঠকে কেজরি জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা মেনে আগামীকাল অর্থাৎ রবিবারই তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন তিনি।

দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন আপ সুপ্রিমো। গত ১০ মে আপ প্রধানকে লোকসভা ভোটের প্রচারে সুযোগ দিতে ১ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনের শর্ত অনুযায়ী, ২ জুন তিহার কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই মতো রবিবারই তিহারে ফিরবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ২০২১-এ exit poll মেলেনি, ২০২৪ নির্বাচন শেষে সমীক্ষায় ভরসা নেই বাংলার

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...