Friday, April 3, 2026

সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে চান গুরপ্রীত

Date:

Share post:

৬ জুন যুবভারতীতে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ কুয়েত। এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সুনীল ছেত্রী। আর যুবভারতীতে সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে চান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তবে ভারত অধিনায়কের অবসরের সিদ্ধান্ত শুরুতে মানতে চাননি গুরপ্রীত। নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে শুক্রবার অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সামনে ইগর স্টিম্যাচের দলের এক নম্বর গোলকিপার জানিয়েছেন, অবসর ঘোষণার আগে সুনীলকে সিদ্ধান্ত বদলানোর জন্য রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন ভারত অধিনায়ক।

এই নিয়ে গুরপ্রীত বলেছেন, ‘‘আমি এখনও মনে করি, একটু তাড়াতাড়িই অবসর নিচ্ছে সুনীল। চেষ্টা করেছিলাম ওর সিদ্ধান্ত বদলানোর। কিন্তু সুনীল ভাই ভিডিও তৈরি করে ফেলে। এখন কিছু করার নেই। ভারতীয় ফুটবলের বড় চরিত্রকে সেরা বিদায় জানাতে চাই। আমাদের কুয়েত ম্যাচটা জিততে হবে এবং আমাদের অধিনায়কের বিদায়ী মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হবে।’’

ইন্টার কন্টিনেন্টাল কাপে সুনীলের হ্যাটট্রিক, কিরঘিজস্তানের বিরুদ্ধে অধিনায়কের জয়সূচক গোল গুরপ্রীতের কাছে সেরা স্মৃতি। গুরপ্রীত জানিয়েছেন, বিদায়ী ম্যাচে সুনীল যদি গোল করে দলকে জেতায়, তার থেকে স্মরণীয় মুহূর্ত আর হতে পারে না।

আফগানিস্তানের বিরুদ্ধে শোচনীয় হার ভুলে কুয়েতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ঘরের মাঠের সমর্থন নিয়ে জিততে মরিয়া গুরপ্রীত। তাঁর কথায়, ‘‘আফগানিস্তান ম্যাচের ভুল করতে চাই না। কলকাতায় খেলাটা আমাদের কাছে বড় অ্যাডভান্টেজ। সমর্থকরাই আমাদের শক্তি। কুয়েত শক্তিশালী দল। আশা করি, আমরা ম্যাচটা জিতেই বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে যাব।’’

আরও পড়ুন- আমেরিকায় বিশ্বকাপ খেলতে মুখিয়ে বিরাট

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...