Thursday, May 14, 2026

ভয় ধরাচ্ছে তাপপ্রবাহ! দেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, কেন্দ্রকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার নির্দেশ আদালতের

Date:

Share post:

বর্ষা (Monsoon) শুরু হলেও প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে তাপমাত্রা (Temperature)। সেই আবহেই এবার দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭। তবে সময় যত গড়াচ্ছে দেশের উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্বাঞ্চলে তাপমাত্রার পারদ কমার কোনও লক্ষণ চোখে পড়ছে না। শুধু তাই নয়, গত ৪৫ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে মৌসম ভবনের (IMD) তরফে জানানো হয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে পরিস্থিতি উন্নতির সম্ভাবনার কথা জানালেও তাপপ্রবাহের (Heatwave) জেরে মৃতের সংখ্যা বৃদ্ধিতে রীতিমতো উদ্বেগ বেড়েই চলেছে।

এই মুহূর্তে দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। কোথাও কোথাও তাপমাত্রা ৫০ ডিগ্রির কোটা ছাড়িয়েছে বলে খবর। সূত্রের খবর, বর্তমানে রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশের পূর্ব অংশ এবং বিদর্ভে তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সূত্রের খবর, এক দিনে পশ্চিম ওড়িশায় ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৬ জনের। বিহারে ৫, রাজস্থানে ৪ চার এবং পাঞ্জাবে তাপপ্রবাহের জেরে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। মারা গিয়েছেন এক জন। তবে মৃত্যুর দিক থেকে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে ওড়িশা।

এদিকে শনিবারও দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়ে মৌসম ভবন জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকা, উত্তরাখণ্ডের কিছু জায়গা ও হিমাচল প্রদেশের কিছু জায়গাতেও তাপপ্রবাহ জারি থাকবে। ইতিমধ্যে রাজস্থান হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে তাপপ্রবাহকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে। যদিও মৌসম ভবন জানিয়েছে, দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারই। আগামী চার-পাঁচ দিনে উত্তর-পূর্ব ভারতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা একধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...