Wednesday, June 24, 2026

২৯৫ আসন পাবে I.N.D.I.A. জোট! বৈঠক শেষে দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের

Date:

Share post:

আজ, শনিবার চলতি ম্যারাথন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফা। ফলাফল ৪ জুন। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ফলাফলের চুলচেরা বিশ্লেষণ। এদিকে ফলাফল বেরোনোর আগে, শেষ দফার ভোটের দিনই দিল্লিতে বৈঠকে বসেছিল I.N.D.I.A. জোট। যদিও এই বৈঠকে থাকছে না তৃণমূল। তবে এই বৈঠকে না থাকলেও তৃণমূলকে ইন্ডিয়া জোটের ‘গুরুত্বপূর্ণ সহযোগী’ হিসেবে তকমা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। অন্যদিকে, বৈঠক শেষে আত্মবিশ্বাসের সুর কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের শরিকদের। ২৯৫টি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট! বৈঠক শেষে দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। সেই সঙ্গে ফল প্রকাশের আগে নির্বাচনের কমিশনের কাছেও যাওয়ার দাবি জানালেন খাড়গে।
এদিন দুপুর ৩টেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে বসতে চলেছে I.N.D.I.A. জোটের বৈঠক। এই বৈঠকে কংগ্রেস নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ সঞ্জয় সিং, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।
তৃণমূলের ইন্ডিয়া জোটে থাকা নিয়ে বৈঠকের আগেই সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, তৃণমূল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক। একই সুরে মল্লিকার্জুন খাড়্গেও জানিয়েছেন, কলকাতার ভোটের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসতে পারছেন না, তা আগাম জানানো হয়েছে।
ভোট গণনার আগে গণনা সংক্রান্ত যে অভিযোগ বিরোধী জোটের রয়েছে তা নিয়ে রবিবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে জোটের সদস্যরা। এই সব অভিযোগ নিয়ে সংশোধনের দাবি জানানো হবে। সেই সঙ্গে সংশোধনের পরে দ্রুত সেই নির্দেশ প্রত্যেক জেলার নির্বাচন আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার দাবিও জানানো হবে বলে জানান খাড়গে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...