Tuesday, April 7, 2026

ভোট মিটতেই উধাও ‘স্টান্টবাজি’! ধ্যানভঙ্গ হতেই মোদিকে তোপ বিরোধীদের

Date:

Share post:

শেষ দফার ভোট শেষ হতেই ‘ভাঁওতাবাজি’ শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দীর্ঘ ৪৫ ঘণ্টা পর শনিবার দুপুরে অবশেষে ধ্যান ভাঙল তাঁর। তারপরই তিনি বেরিয়ে আসেন বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শনিবার দেশে লোকসভা নির্বাচনের (Loksabha Election) শেষ দফার ভোটগ্রহণ (Voting)। তার মাঝেই এদিন দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, মন্দির থেকে বেরিয়ে আসছেন মোদি (Narendra Modi)। তাঁর দুই পাশে রয়েছেন দুই রক্ষী। এরপর লঞ্চে বসে সাগর পার হওয়ার ছবিও সামনে এসেছে। যদিও ভিডিও ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, শেষ দফা ভোটের আগে শুধুমাত্র প্রচারের আলোয় থাকতেই নোংরা রাজনীতি (Dirty Politics) শুরু মোদির। নির্বাচনী বিধিভঙ্গ করে কীভাবে তিনি ধ্যানে বসে দেশবাসীর মনে প্রভাব ফেলতে পারেন তা নিয়ে আগেভাগেই সরব হয়েছিল বিরোধীরা। কিন্তু নিজের গাজোয়ারিতেই সবকিছুকে তোয়াক্কা করেই ধ্যানের নামে নয়া ভাঁওতাবাজি মোদির।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ দফার ভোটের প্রচার শেষ হতেই শুধুমাত্র নিজের ইমেজে শাণ দিতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেলেন প্রধানমন্ত্রী। আর শনিবার দুপুর পর্যন্ত চলল সেই ধ্যান পর্ব। এই দু’দিন মৌনব্রত রেখেছিলেন মোদি। কিন্তু মোদি নীরব থাকলেও একের পর এক ইস্যুতে এক্স হ্যাণ্ডেলে পোস্ট করতে কিন্তু একেবারেই ভুল করেননি বলে ইতিমধ্যে সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা। আর শনিবার দেশে ভোটাভুটি শেষ হওয়ার কিছু সময় আগে শেষমেশ ধ্যানভঙ্গ করলেন প্রধানমন্ত্রী। বিরোধীদের আরও অভিযোগ, শনিবার শেষ দফার ভোট শুরু হতেই প্রচারের আলো থেকে সরে যান মোদি, তারপরই সময় বুঝে দেশবাসী যখন ভোটদানে ব্যস্ত তখনই চুপিচুপি ধ্যানভঙ্গ করলেন তিনি। তবে চলতি নির্বাচনে দলের হার নিশ্চিত জেনেই এসব কর্মকাণ্ড করছেন মোদি এমন অভিযোগ আগে থেকেই তুলেছিলেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভপ্রকাশ করে বারবার অভিযোগ করেছেন, প্রত্যেকবার ভোট এলেই উনি (মোদি) কোথাও একটা বসে পড়েন। তিনি যদি দেশ তথা দেশবাসীর কল্যাণে ধ্যান করতেন তাহলে ক্যামেরা ডেকে পাঠাচ্ছেন কেন? এসবই মোদির ‘ভাঁওতাবাজি’ বলে কড়া ভাষায় আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী।

তবে এই প্রথম নয়, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরও মোদি পৌঁছে গিয়েছিলেন কেদারনাথে। এছাড়া ২০১৪ সালের ভোটের পর মোদি পৌঁছে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে। শনিবার লোকসভা ভোট শেষ হলেও ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ জুন। শেষবেলায় মোদির ধ্যানের নামে এই প্রচার দেশবাসী কীভাবে নেন তা জানতে ভোটের ফলাফলের দিকে নজর রাখতেই হবে।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...