Saturday, April 4, 2026

সপ্তম দফায় ৫৭ কেন্দ্রে ভোট পড়ল ৫৯.৪৫ শতাংশ, ভোটের হারে শীর্ষে বাংলা

Date:

Share post:

সপ্তম দফার নির্বাচনেও গোবলয়ে ভোটদানের হার কম। এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়-পরাজয় নির্ণায়ক নির্বাচন হলেও ভোটদানের হার প্রকাশে চূড়ান্ত গাফিলতি প্রকাশ পেল। রাত ৮টা পর্যন্ত ভোটদানের হার ভুল প্রকাশের পর দ্রুত সেই সংখ্যা তুলে নিতে হল কমিশনকে। যদিও ভোটদান শেষে এই নির্বাচনকে দেশে গণতন্ত্রের জয় বলে চিহ্নিত করল কমিশন।

কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী রাত ৮.৪৫ পর্যন্ত দেশের ৫৭ আসনে ভোটদানের হার ৫৯.৪৫ শতাংশ। সর্বোচ্চ ভোটের হার বাংলায় – ৬৯.৮৯ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে বিহারে – ৫০.৭৯ শতাংশ।

রাত ৮.৪৫ পর্যন্ত ভোটদানের হার

বাংলা – ৬৯.৮৯ শতাংশ

ঝাড়খণ্ড – ৬৯.৫৯ শতাংশ

হিমাচল প্রদেশ – ৬৭.৫৩ শতাংশ

ওড়িশা – ৬৩.৫৭ শতাংশ

চণ্ডীগড় – ৬২.৮০ শতাংশ

পঞ্জাব – ৫৫.৮৬ শতাংশ

উত্তরপ্রদেশ – ৫৫.৬০ শতাংশ

বিহার – ৫০.৭৯ শতাংশ

দেশের সাত রাজ্যে ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে নির্বাচন হয় সপ্তম দফায়। এর মধ্যে ছিল দেশের সর্বোচ্চ ভোটকেন্দ্র হিমাচল প্রদেশের তাসিগং। সেখানে স্থানীয়দের উৎসাহী হয়ে ভোটদান করতে ও সেলফি জোনে সেলফি তোলার হিড়িক দেখা যায়। আবার কয়লা খনির প্রতিবাদে ভোট বয়কটের ঘটনাও সপ্তম দফায় দেখা যায়। ঝাড়খণ্ডের দুমকা জেলার বাগডুবি গ্রামের ৪৩০ জন ভোটার ভোট বয়কট করার পদক্ষেপ নেন। সারাদিনে সেখানে ৪জন ভোটদাতা ভোট দেন। তবে গোটা দেশে সপ্তম দফার নির্বাচন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...