Tuesday, June 23, 2026

বুধে দিঘায় দ্বারোদঘাটন জগন্নাথ ধামের: অভিনন্দন পুরীর মহাসৌরের

Date:

Share post:

বাঙলার মুকুটে নতুন পালক দিঘার জগন্নাথ ধাম। বাংলার মানুষের আবেগকে শিরোধার্য করে দিঘায় হিন্দু ধর্মে সমুদ্রের মাহাত্ম্যকে ধরে রেখে দিঘাতেই জগন্নাথ মন্দির (Digha Jagannath temple) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বিরোধীদের কুৎসা সত্ত্বেও সেই পরিকল্পনা সফল রূপ পেতে চলেছে বুধবার দ্বারোদঘাটনের মধ্যে দিয়ে। আর বাংলায় সেই জগন্নাথ মন্দিরের পথ চলাকে শুভেচ্ছা পুরীর (Puri) মহাসৌর পুরোহিতবর্গের। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের রীতি যাতে বিঘ্নিত না হয়, তার জন্য সেখান থেকে কোনও পুরোহিতের পক্ষে দিঘায় এসে কাজ করতে পারবেন না বলেও জানান তিনি।

ঈশ্বরের প্রতিষ্ঠার আলাদা করে কোনও স্থান হয় না। তিনি সর্বত্র বিরাজিত, এই ধারণার উপরই দিঘায় পুরীর মন্দিরের ঐতিহ্য ও বাংলার কৃষ্টি, সংস্কৃতির মেলবন্ধনে জগন্নাথ মন্দির স্থাপনের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পুরীর (Puri) মহাসৌর পদ্মনাভ এদিন বলেন, দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath temple) স্থাপনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিশ্বের যে কোনও জায়গায় জগন্নাথ মন্দির স্থাপিত হতে পারে। তবে মূল মন্দিরের সংস্কৃতি ও উপাচার সংরক্ষিত থাকা প্রয়োজন। একটি নতুন মন্দিরের দ্বারোদঘাটনের সিদ্ধান্তকে সব সময় স্বাগত জানাই। মানুষের সেখানে যাওয়া উচিত।

তবে পুরীর জগন্নাথ ধামের ঐতিহ্যকে বাংলা সবসময়ই সম্মান জানিয়েছে। তাই দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার দায়িত্বে রয়েছেন পুরীর দ্বৈতপতীরা। কিন্তু পুরীর মন্দিরের ঐতিহ্য ধরে রাখতেই যে সেখানকার পুরোহিতরা বাইরে কাজ করতে পারেবন না, তা স্পষ্ট করে দেন পদ্মনাভ মহাসৌর। তিনি জানান, পুরীর (Puri) মন্দিরের উপাচার (rituals) যদি সর্বত্র মানা হয় তবে পুরীর নিজস্বতা নষ্ট হয়ে যাবে। তাই একটি বিজ্ঞপ্তি দিয়ে অন্যত্র কাজ করা থেকে পুরীর পুরোহিতদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুরীর সিদ্ধান্তকে সম্মান জানিয়েই, দিঘায় জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকবেন ইসকনের পুরোহিতরা।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...