Friday, April 3, 2026

অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়! সরকারি আইনজীবীর মন্তব্যে চাপে পাক সরকার

Date:

Share post:

অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়- একথা স্বীকার করে নিল ইসলামাবাদ হাই কোর্ট (Islampur High Court)। নিজেদের মন্তব্যে বিপাকে পাকিস্তানের শাহবাজ শরিফ সরকার।পাক অধিকৃত কাশ্মীরে জেলবন্দি কাশ্মীরী কবি তথা সাংবাদিক আহমেদ ফারহাদ শাহ। সেই মামলায় ফারহাদকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করানোর নির্দেশ দেন বিচারপতি। কিন্তু পাক সরকারি আইনজীবী স্পষ্ট জানান, “ফারহাদ বর্তমানে অধিকৃত কাশ্মীর (Kashmir) পুলিশ হেফাজতে রয়েছে। যা বৈদেশিক অঞ্চলভুক্ত। ওই অঞ্চল কোনওভাবেই পাকিস্তানের আইনশৃঙ্খলা ব্যবস্থার আওতায় আসে না।”

পাক সরকারের মতে, পাক সরকারের (Pakistan Govt) সঙ্গে আলোচনায় ওই অঞ্চলে একটি সরকার চলে। তবে অধিকৃত কাশ্মীর পাকিস্তানের আইনশৃঙ্খলা কোনওভাবেই প্রয়োগ করা যায় না। যদি পাকিস্তানের অংশ না হয় তাহলে কীভাবে পাক সেনা ও পাকিস্তানি রেঞ্জার্স সেখানে ঢুকল? এই প্রশ্নের অবশ্য জবাব নেই পাক সরকারের কাছে। এই ঘটনায় অস্বস্তিতে পাক সরকার। আন্তর্জাতিকসম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পাক আদালতের এই বক্তব্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে ফের সরব হতে পারে ভারত। কারণ রাষ্ট্রসংঘে বারবার ভারত স্পষ্ট ভাষায় জানিয়েছে, অধিকৃত কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে।

মুদ্রাস্ফীতি, অস্বাভাবিক হারে কর বৃদ্ধি-সহ একাধিক বিষয়ের পাক সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছে অধিকৃত কাশ্মীরের নাগরিকরা। বিক্ষোভ থামাতে নাজেহাল শাহবাজ শরিফ সরকার। সেখানেই আন্দোলন করতে গিয়ে ধরা পড়েন সাংবাদিক আহমেদ ফারহাদ শাহ। সেই মামলাতেই বেফাঁস মন্তব্য করে সত্যি প্রকাশ করে ফেললেন পাক সরকারের আইনজীবী।


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...