Saturday, April 4, 2026

ফলপ্রকাশের পরদিনই বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ রাষ্ট্রপতির, থাকবেন মোদিও!

Date:

Share post:

মাস দেড়েক ধরে চলা গণতন্ত্রের উৎসব শেষ হল শনিবার। এবার পালা ফলাফলের। আগামী ৪ জুন ফলপ্রকাশ। গত কয়েক দশক ধরেই প্রতিটি লোকসভার মেয়াদের শেষে, বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভাকে রাষ্ট্রপতির বিদায়ী নৈশভোজে আমন্ত্রণ জানানো এক ঐতিহ্যে পরিণত হয়েছে। সেই ঐতিহ্য মেনেই ৫ জুন প্রধানমন্ত্রী-সহ মন্ত্রিসভাকে আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে নৈশভোজে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রীও।

রাষ্ট্রপতি ভবনের তরফে জানা গিয়েছে, আগামী ৫ জুন রাত ৮টা নাগাদ বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সব ঠিকঠাক থাকলে আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হবেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ মার্চ লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছিল। ৭ দফায় ভোটগ্রহণ করা হয়েছে। ১৯ এপ্রিল ছিল প্রথম দফার ভোট। তারপর, ২৬ এপ্রিল দ্বিতীয় দফা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ধাপের ভোট যথাক্রমে ৭, ১৫, ২০ এবং ২৫ মে হয়। শনিবার তথা ১ জুন সম্পন্ন হল সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ। ৪ জুন ফলপ্রকাশ। ক্ষমতায় কে আসবে তার দিকে তাকিয়ে গোটা দেশ। তবে ফলাফল যা-ই হোক, বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আমন্ত্রণ করে সৌজন্য দেখাতে ভুললেন না রাষ্ট্রপতি।

আরও পড়ুন- বিরোধীদের অশান্তি বাধানোর চেষ্টা, সপ্তম দফার নির্বাচনে বাহিনীকে দুষল বিজেপি!

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...