Friday, June 26, 2026

“ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট”! ভাঙড়ে বেলাগাম সন্ত্রাসের পর নওশাদের দলকে কটাক্ষ সায়নীর

Date:

Share post:

আজ, শনিবার সকাল থেকে চলছে ম্যারাথন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। এই পর্বে রাজ্যে ৯টি হাইভোল্টেজ কেন্দ্রে ভোট। যার মধ্যে ও অন্যতম যাদবপুর। আর যাদবপুরে ভোট মানেই সকলের নজর থাকে ভাঙড়ের দিকে। ভোটের ভাঙড় মানেই অশান্তির চেনা ছবি।

ভোটের আগের রাত থেকেই ভাঙড়ের নলমুড়িতে আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধ। ঘটনায় দুপক্ষের আহত বেশ কয়েজন। মাথা ফেটেছে একাধিক জনের। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ পৌঁছালে তাঁদের ধরেও বিক্ষোভ দেখান আইএসএফ সমর্থকরা। ঘটনাস্থলে জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা। ভোটের শুরুতে বুথ এজেন্ট বসানো নিয়ে বচসা। তারপর ঝামেলা ও মারধর । ঘটনায় তৃণমূল কংগ্রেসের আহত ৭। যারা নলমুড়ি হসপিটালে চিকিৎসাধীন। অপরদিকে আইএসএফ নেতা রাহুল মোল্লা সহ বেশ কয়েকজন আহত।

এই ঘটনার পর ভোটের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তাঁর কটাক্ষ, “আইএসএফ হল ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট। ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝে ওরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।”


 

 

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...