Wednesday, June 24, 2026

“দেশে থাকার সবচেয়ে বড় অধিকার হারালাম”! ভোট দিতে না পেরে চরম ক্ষুব্ধ স্বস্তিকা

Date:

Share post:

ভোটার তালিকা (Voter List) থেকে আচমকাই বাদ পড়ল নাম! ভোট দিতে গিয়ে বুথ থেকেই ফিরে আসতে বাধ্য হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিযোগ, শনিবার শেষ দফার লোকসভা ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলেই বাধে বিপত্তি। বুথে যেতেই অভিনেত্রী জানতে পারেন তাঁর নাম আচমকা ভোটার তালিকা (Voter List) থেকে বাদ গিয়েছে। কিন্তু কীভাবে এমনটা হল এদিন সাংবাদিকরা অভিনেত্রীকে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়েছেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই।

শনিবার নিজের বোনের সঙ্গে গলফগার্ডেন এলাকায় রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুলের বুথে ভোট দিতে যান স্বস্তিকা। তবে ভোট দিতে গিয়ে জানতে পারেন শুধু তিনি নিজেই নন তাঁর বোন অজপা মুখোপাধ্যায়েরও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। ফলে দুই বোনকেই ভোট না দিয়ে ফিরে আসতে হয়। আর ভোট দিতে না পেরে বাড়ি ফিরেই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্বস্তিকা। তাঁর কথায়, অত্যন্ত হতাশাজনক বিষয়। আমরা আগেও ভোট দিয়েছি। আজ আমি আর আমার বোন ভোট দিতে গিয়ে জানতে পারলাম আমাদের নাম বাদ পড়েছে। আমার ভোটার কার্ড হারিয়ে গেছে। বোনের ভোটার কার্ড আছে। কিন্তু তা সত্ত্বেও কীভাবে ওর নাম লিস্ট থেকে উড়ে গেছে জানিনা। তবে এখানেই শেষ নয়, ক্ষোভ উগরে এদিন স্বস্তিকা মনে করিয়ে দেন, তাঁদের মা-বাবা অনেক বছর প্রয়াত। তারপরেও তাঁদের নাম রয়েছে।

স্বস্তিকার দাবি, যারা ভোট দিতে চায় এমন অনেক তরুণ-তরুণীদের নাম নাকি ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে ফোনে জানিয়েছেন স্বস্তিকা। কিন্তু শেষ মুহূর্তে ভোটার তালিকায় নাম নেই জানতে পারায় আর কিছুই করার উপায় ছিল না। স্বস্তিকার বক্তব্য, “দেশে থাকার সবচেয়ে বড় অধিকার হারালাম”।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...