Tuesday, April 7, 2026

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, টিকিটের দাম আকাশ ছোঁয়া

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আর ৯ জুন হাইভোল্টেজ ম্যাচ। ৯ জুন আমেরিকার নাসাউ কাউন্টির মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে উত্তেজনায় ফুটছে ক্রিকেটপ্রেমীরা, আর সূত্রের খবর এই ম্যাচের টিকিটের দাম আকাশ ছোঁয়া। একটি টিকিটের দাম প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা।

টি-২০ বিশ্বকাপে ৯ জুন মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। নাসাউ কাউন্টির মাঠে ৩৪ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। যতদিন এগোচ্ছে, তত বাড়ছে টিকিটের দাম । আইসিসি-র ওয়েবসাইটে সব ম্যাচের জন্য ছ’ধরনের টিকিট রয়েছে।শুধু ব্যতিক্রম ভারত-পাকিস্তান। সেই ম্যাচের জন্য রয়েছে তিন ধরনের টিকিট। সবচেয়ে বেশি যে টিকিটের দাম, সেটির দাম ১০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা ৮ লক্ষ ৩৪ হাজার ৩২৩ টাকা। তারপরের টিকিটের দাম ২৭৫০ ডলার, অর্থাৎ ২ লক্ষ ২৯ হাজার ৪১৩ টাকা। তার পরের টিকিটের দাম ২৫০০ ডলার, অর্থাৎ ২ লক্ষ ৮ হাজার ৫৮৫ টাকা।

আগামিকাল থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড। ৯ জুন ভারতের সামনে পাকিস্তান। ১২ জুন আমেরিকার সঙ্গে খেলবেন রোহিতরা। এবং কানাডার বিরুদ্ধে খেলবে ১৫ জুন।

আরও পড়ুন- আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, রিয়ালের মুখোমুখি বরুসিয়া


Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...