Monday, March 16, 2026

দুর্ঘটনার মুখে নীলাচল এক্সপ্রেস! ভয়াবহ বিপর্যয় পুরুলিয়ায়, রক্তাক্ত একাধিক যাত্রী

Date:

Share post:

ট্রেনের ঠিকানা পুরী কিন্তু যাওয়ার পথেই বিপত্তি। সুইসা স্টেশনের কাছে নীলাচল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কয়েকজন। নিউ দিল্লি থেকে পুরী গামী নীলাচল এক্সপ্রেস ট্রেন দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন সুইসা স্টেশনের কাছে পৌঁছনো মাত্র আচমকাই ইলেকট্রিক তার ছিঁটকে পড়ে বিপত্তি ঘটে। হঠাৎ এই ঘটনায় ট্রেন যাত্রীর একাংশ গুরুতর আহত হন। মাথায়, মুখে ধাক্কা লাগে বেশ কিছু যাত্রীর। রক্তাক্ত হয়ে পড়ে কামরার মেঝে।

জানা যায়, পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসা রেল স্টেশন পেরোতেই হঠাৎ ইঞ্জিনের পেন্টোগ্রাফ ভেঙে ওভার হেডের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। ট্রেনে থাকা দুই যাত্রী ছেঁড়া তার থেকে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে জিআরপি, আরপিএফ, সুইসা ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষজন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দিল্লি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা এক ব্যক্তি জানান, সুইসা স্টেশন পেরোতেই সশব্দে ঝাঁকুনি দিয়ে ট্রেনটি আচমকা থামতেই হুড়মুড়িয়ে পড়েন যাত্রীরা। আর এতেই আহত হন অনেকে। তাঁদের মধ্যে দুই যাত্রী গুরুতর আহত হন। প্রায় এক ঘন্টা পর তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- ফলপ্রকাশের পরদিনই বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ রাষ্ট্রপতির, থাকবেন মোদিও!

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...