Sunday, June 28, 2026

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ, দিল্লিতে প্রদর্শিত হল ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’

Date:

Share post:

বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি ছবি হৃদয় দিয়ে উপলব্ধি করলেন দিল্লির মানুষ। দিল্লির বাংলাদেশ হাইকমিশন শনিবার স্থানীয় একটি প্রেক্ষাগৃহে মুজিব: দ্য মেকিং অব এ নেশন ছবির একটি প্রদর্শনীর আয়োজন করে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এবং পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে নির্মিত এই ছবিটি বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিল্লিতে এই প্রথম বাংলা ভাষায় প্রদর্শিত হয়।

প্রদর্শনীর শুরুতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর স্বাগত ভাষণে বাঙালির স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁর কথায়, ছবিটি তাঁর প্রারম্ভিক জীবন, রাজনীতিতে হাতেখড়ি, আন্দোলন-সংগ্রাম, নেতা ও ব্যক্তি বঙ্গবন্ধুর জীবনের টানাপোড়েন, বারবার কারান্তরালে যাওয়া, বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকা এবং সর্বোপরি একটি জাতির জন্মের সঙ্গে সঙ্গে তার চূড়ান্ত উত্থানকে ধারণ করেছে। হাইকমিশনার মহান এই নেতাকে তাঁর ঐন্দ্রজালিক নেতৃত্ব, অদম্য সাহস, রাজনৈতিক প্রজ্ঞা এবং নিঃস্বার্থ মানসিকতার বিবেচনায় এই শতাব্দীর কিংবদন্তি নেতাদের একজন বলে অভিহিত করেন। ভারতের বিদেশ দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা, দিল্লির বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন প্রদর্শনীতে। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রেক্ষাগৃহ।

আরও পড়ুন- তেরঙা নিয়ে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত প্রাক্তন সেনা জওয়ান, মৃত্যুর পরেও হাততালি দর্শকদের!

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...