Tuesday, June 23, 2026

ছেলেকে বাঁচাতে মায়ের রক্ত পরীক্ষা? পুনের পোর্সে ‘খুনে’ খুলছে জট

Date:

Share post:

পুনেতে গাড়ি চাপা দিয়ে দুজনের মৃত্যুর ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে এবার গ্রেফতার করা হল নাবালক অভিযুক্তর মাকে। পুলিশের অনুমান রক্তের নমুনা নাবালকের সঙ্গে তার মায়ের বদল করা হয়েছিল। শনিবারই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় সরকারি হাসপাতালের গোড়ায় দুর্নীতি কীভাবে ঢুকে রয়েছে, তা প্রকাশ্যে এসেছে।

পুনের সাসুন জেনারেল হাসপাতালের সিএমও শ্রীহরি হালনোর রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন। হাসপাতালের ফরেনসিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার অজয় তাওড়ে রক্তের নমুনা বদলের কাজ করেছিলেন। সাহায্য করেছিলেন হাসপাতালের কর্মী অতুল ঘাটকাম্বলে। পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে। প্রভাব খাটিয়ে সরকারি হাসপাতালে এভাবেই রক্তের নমুনা বদল করে নাবালককে মদ্যপান করেনি, বলে প্রমাণ করার চেষ্টা হয়েছিল।

কিন্তু কীভাবে রক্তের নমুনা বদল হয়েছিল? ডিএনএ পরীক্ষায় জানা গিয়েছে নাবালকের রক্তের নমুনা কোনও মহিলার সঙ্গে বদল করা হয়েছিল। শনিবার সেই সূত্রেই নাবালকের মাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান নাবালকের মায়ের সঙ্গেই রক্তের নমুনা বদল করা হয়েছিল।

এর আগে নাবালকের মা সম্প্রচারিত ভিডিওতে তাঁর ছেলেকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছে তাতে তার মানসিক সমস্যা তৈরি হতে পারে। কিন্তু তদন্তের জট যত খুলছে প্রমাণিত হচ্ছে গোটা পরিবার কীভাবে নাবালক অপরাধীকে বাঁচাতে আসরে নেমেছিল।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...