Friday, April 3, 2026

দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে ধরাশায়ী কংগ্রেস! সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিপাকে ম্যান্ডেলার দল

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার (South Africa) সাধারণ নির্বাচনে (Election) এবার ধরাশায়ী শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (African National Congress)। বিগত ৩০ বছরে এমন হালের সম্মুখীন কবে হয়েছিল প্রয়াত নেলসন ম্যান্ডেলার (Nelson Mandela) দল তা রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করতে পারছেন না বলে খবর। এই প্রথমবার কেন্দ্রীয় আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে এএনসি (ANC)। সাধারণ নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে এবারের ভোটে মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছে তারা। যার ফলে ৪০০ আসন বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভায় ম্যাজিক ফিগার ২০১ আসন পাওয়ার লক্ষ্যে বড়সড় ধাক্কা লেগেছে বলে খবর।

তবে কানাঘুষো শোনা যাচ্ছে, নেলসন ম্যান্ডেলার দলকে ক্ষমতায় ফিরতে হলে জোট সরকারে যেতে হবে ওই দলকে। অন্যদিকে, দ্বিতীয় স্থানাধিকারী ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স পেয়েছে মাত্র ২১ শতাংশ ভোট। প্রাক্তন প্রেসিডেন্ট তথা দলত্যাগী এএনসি নেতা জ্যাকব জুমার এমকেপি-কে সমর্থন করেছেন ১৪ শতাংশ ভোটার। ২০১৯ সালের নির্বাচনে এএনসি পেয়েছিল ৫৭ শতাংশ ভোট। জিতেছিল ২৩০ আসনে। এবার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দল এএনসিকে সরকার গড়তে হলে জুমা বা ইকোনমিক ফ্রিডম ফাইটার্স-এর হাত ধরতে হবেই।

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল নেলসন ম্যান্ডেলার দল এএনসি। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ম্যান্ডেলা। তারপর থেকে গত ৩০ বছর ধরে দলটি দেশ শাসন করে যাচ্ছে। যদিও সময় যত গড়িয়েছে এএনসির ভোটের হার পাল্লা দিয়ে কমেছে। তবে চলতি সাধারণ নির্বাচনের ফলপ্রকাশের পর তবে কি নেলসন ম্যান্ডেলার দলের একচেটিয়া শাসন শেষ হতে চলেছে দক্ষিণ আফ্রিকায়? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...