Wednesday, June 24, 2026

ভোট মিটতেই জাতীয় সড়কে বাড়ল ৫ শতাংশ টোল ট্যাক্স

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। আর ভোট মিটতেই জাতীয় সড়কে গাড়ি নিয়ে যাতায়াতকারীদের পকেটে টান পড়ল। জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দেশের সব জাতীয় সড়কে গড়ে ৫ শতাংশ করে টোল ট্যাক্স বাড়ানো হল। সোমবার, ৩ জুন থেকেই বর্ধিত হারে টোল ট্যাক্স দিতে হবে।

পয়লা এপ্রিল থেকেই এই টোল ট্য়াক্স বাড়ার কথা ছিল, কিন্তু ভোটের কথা মাথায় রেখে সেটা পিছিয়ে দেওয়া হয়। ভোট মিটতেই এবার সাধারণ মানুষের ওপর চাপল বাড়তি টোলের চাপ।জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, যানবাহন পিছু পাঁচ শতাংশ করে টোল ট্যাক্স বৃদ্ধি করা হবে। সেই হিসাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আয়বৃদ্ধি হতে চলেছে বছরের মাঝামাঝি সময় থেকেই। রাজ্য পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, পাইকারি মূল্যের সূচকের নিরিখে প্রতি বছরই টোল ট্যাক্স ফি সংশোধন করা হয়। সেই নিয়ম মেনে এ বারও জাতীয় সড়কে যানবাহনের শুল্ক বৃদ্ধি করা হয়েছে।

ওয়াকিবহালমহলের মত, টোল ফি বৃদ্ধি হলে স্বাভাবিক নিয়মে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হতে পারে। কারণ, দ্রুত পচনশীল পণ্য তাড়াতাড়ি স্থানান্তরিত করতে বড় ভরসা জাতীয় সড়ক।





Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...