Wednesday, June 24, 2026

গরমে এসি-র কী মহিমা! হাড়ে হাড়ে টের পেল চোর

Date:

Share post:

ফাঁকা বাড়ি। সেই সুযোগে সদর দরজার তালা ভেঙে ঢুকল চোর। এত বড় সুবর্ণ সুযোগ কী কোনও দুষ্কৃতী হাত ছাড়া করে! কিন্তু সকালে শেষ পর্যন্ত প্রতিবেশীদের তৎপরতায় ঘরে ঘুমন্ত চোরকে ধরে নিয়ে গেল পুলিশ। কিন্তু ফাঁকা বাড়ির সুযোগ কেন কাজে লাগাতে পারল না চোর? সৌজন্যে বাড়ির এসি।

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ের ইন্দিরানগর এলাকায় বাড়ি ডাঃ সুনীল পাণ্ডের। তবে কর্মসূত্রে তিনি বারাণসীতে থাকেন। সেই সুযোগেই বাড়িতে শনিবার রাতে ঢোকে এক চোর। সকালে প্রতিবেশীরা সদর দরজার তালা ভাঙা দেখে খবর দেন ডাঃ পাণ্ডেকে। তিনি বাইরে থাকায় খবর দেন পুলিশকে। পুলিশ সকালে ঘরে ঢুকে দেখে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে সেই চোর। মাথার তলায় কুশান। ঘরে চলছে এসি। হাতে ধরা মোবাইল ফোন। তার এতই গভীর ঘুম যে পুলিশকে অনেকক্ষণ ডাকাডাকিও করতে হয়।

সম্প্রতি গোটা উত্তর ভারত তাপপ্রবাহে পুড়ছে। সেই পরিস্থিতিতে বাতানুকূল যন্ত্রের সুবিধা সবাইকেই স্বস্তি দেবে। লক্ষ্ণৌ পুলিশের দাবি, চোরটি মদ্যপ ছিল। ফাঁকা বাড়িতে এসি-র সুবিধা দেখে সে এসি চালায়। গরম থেকে বাঁচতে এসি চালানো ও মদের প্রভাবে সে গভীর ঘুমে চলে যায়। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...