Saturday, April 11, 2026

বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে দলের ব্যাটিং-লাইন নিয়ে মুখ খুললেন রোহিত

Date:

Share post:

৫ জুন টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড। তবে তার আগে দলের একটা সমস্যার কথা তুলে ধরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, এখনও টিমের লাইন-আপ তৈরি হয়নি। তার উদাহরণ হিসাবে দেখা যায়, বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ওপেন করেছেন সঞ্জু স্যামসন। তিনে নামানো হয়েছে ঋষভ পন্থকে।

এই নিয়ে রোহিত বলেন, “ ওকে স্রেফ একটা সুযোগ দিতে চেয়েছিলাম। ব্যাটিং বিভাগ কেমন দেখতে হবে সেটা এখনও আমরা ঠিক করিনি। বোলারেরাও ভাল খেলেছে। যেভাবে প্রস্তুতি ম্যাচে খেলেছি তাতে সবাই খুশি।“ তিনে নামলেও ব্যাট হাতে দুরন্ত ইনিং খেলেন পন্থ।

আমেরিকায় বিশ্বকাপ। কেমন প্রস্তুত দল। রোহিতের কথায় , “ সব কিছু যেভাবে হয়েছে, তাতে আমি খুশি। আমরা যেগুলো করতে চেয়েছিলাম, সেগুলো করতে পেরেছি। এখানকার আবহাওয়া, পিচ সব কিছুর সঙ্গে প্রতিযোগিতা শুরু আগে অভ্যস্ত হয়ে ওঠাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখানে স্টেডিয়াম, মাঠ সব কিছুই নতুন। ড্রপ ইন পিচে খেলা হচ্ছে। সে জন্যই সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া দরকার ছিল। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে সব কিছুই আমরা ভাল ভাবে সামলাতে পেরেছি।”

আরও পড়ুন- কুয়েত ম্যাচ নিয়ে কী বললেন টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাচ?

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...