Wednesday, June 24, 2026

পুরনো শত্রুতার জের, জেলের মধ্যেই মুম্বই হামলার দাগী অপরাধীকে পিটিয়ে খুন!

Date:

Share post:

জেলের মধ্যেই সাজাপ্রাপ্ত দাগী অপরাধীকে পিটিয়ে মারার অভিযোগ! না তবে এ যে সে অপরাধী নয়, ১৯৯৩ সালে মুম্বইয়ের (Mumbai )লোকাল ট্রেনে পর পর বিস্ফোরণের ঘটনার সাজাপ্রাপ্ত। এবার তাকেই জেলের (Custody) মধ্যেই পিটিয়ে মারার অভিযোগ উঠল। মহারাষ্ট্রের কোলাপুরের কলম্বা সেন্ট্রাল জেলের (Colomba Central Jail) এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জেল সূত্রে খবর, মুন্না (৫৯) নামে ওই অপরাধীর উপর রবিবার পাঁচ জন বন্দি হামলা চালায়। তবে আচমকা কেন মুন্নার উপর হামলা হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুন্নার সঙ্গে হামলাকারীদের পুরনো শত্রুতা ছিল। সেই শত্রুতা থেকেই এই হামলা। তবে ঠিক কী ঘটেছিল, তা জানতে ইতিমধ্যে জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরই জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অতীতেও নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছিল এই জেলে।

২০০৭ সালে সুপ্রিম কোর্ট মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানোর পর ২০১৩ সালে তাকে কলম্বা সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল। ২০০৭অভিযোগ, ১৯৯৩ সালে ১২ মার্চ, বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত টাইগার মেননকে মুম্বই থেকে রায়গড়ে নিয়ে গিয়েছিল মুন্না। এছাড়াও আরডিএক্স, গ্রেনেড, বিভিন্ন আগ্নেয়াস্ত্র সরবরাহ করতেও সাহায্য করেছিল অভিযুক্ত। ১৯৯৩ সালের ১২ মার্চ আতঙ্কে কেঁপে উঠেছিল মুম্বই। দেশের ইতিহাসে যা ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে পরিচিত।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...