Wednesday, June 24, 2026

পুনর্নির্বাচনে বিজেপি নেতাকে ঘিরে উত্তেজনা বারাসাতে

Date:

Share post:

রাত পোহালেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের গণনা। প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা! প্রায় সমস্ত বুথ ফেরৎ সমীক্ষা বা এক্সিট পোলে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদির ফেরার আভাস দেওয়া হয়েছে। বাংলাতেও শাসক তৃণমূলের চেয়ে আসন সংখ্যায় এগিয়ে থাকবে বিজেপি, এমনটাই দাবি করা হয়েছে বেশিরভাগ বুথ ফেরৎ সমীক্ষায়। যদিও বিজেপি বিরোধীরা এই সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ। বরং, ইন্ডিয়া জোটের তরফে দাবি করা হয়েছে কমপক্ষে ২৯৫ আসন নিয়ে ক্ষমতায় আসবে তারা।

এরই মাঝে ফের ভোট! আজ, সোমবার বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো আজ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু পুনর্নির্বাচনেও অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ উঠল।

 

বারাসাতের কদম্বগাছির ৬১ নম্বর বুথ এলাকায় যান বিজেপি নেতা কাসেম আলি। বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা কাসেম আলি ভোটারদের সঙ্গে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে তৃণমূল। সেই সময় পুলিশ বিজেপির ওই নেতাকে বের করে দেয়। পুলিশ জানিয়েছে, কাসেম আলি ৬১ নম্বর বুথ এলাকার ভোটার নয়। সেজন্যই তাঁকে বের করে দেওয়া হয়েছে। উনি এসে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলেন বলে দাবি করেছে পুলিশ।

কে এই কাসেম আলি? রাজনৈতিক জীবনে মুকুল রায়ের অনুগামী হিসেবে পরিচিত। একটা সময় চুটিয়ে তৃণমূল করতেন এই কাসেম আমি। এরপর মুকুল রায় বিজেপিতে গেলে তাঁর পিছন পিছন গেরুয়া শিবিরে যোগ দেন কাসেম। একুশের বিধানসভা নির্বাচনের পর মুকুল রায় তৃণমূলে ফিরল কাসেমও আসার চেষ্টা করে। কিন্তু তৃণমূল তাঁকে গুরুত্ব দেয়নি। অগত্যা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে বিজেপিতে থেকে যান কাসেম। এবার লোকসভা ভোটে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন কাসেম।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...