Wednesday, June 24, 2026

সোমবারও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি! চলতি সপ্তাহেই ফের ‘হাওয়া বদল’-র পূর্বাভাস আলিপুরের 

Date:

Share post:

মঙ্গলবার, ভোট গণনার দিনই রাজ্যজুড়ে বৃষ্টিপাতের (Rain) ইঙ্গিত আগেই দিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। কিন্তু তার আগে সোমবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সোমবার সাফ জানিয়েছে হাওয়া অফিস। যদিও হাওয়া অফিস বলছে, বঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
এদিকে ইতিমধ্যে বর্ষা ঢুকে পড়েছে রাজ্যে। উত্তরবঙ্গেই আপাতত শুরু হয়েছে বর্ষা। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে বর্ষা ঢুকবে, তা এখনও নিশ্চিত নয়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে। কলকাতা-সহ সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে বুধবারের পর দক্ষিণে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর। বৃহস্পতিবার থেকে সব জেলায় শুকনো আবহাওয়া থাকবে। কিছুটা বাড়বে তাপমাত্রাও। দক্ষিণবঙ্গে দু’দিন পর থেকেই তাপমাত্রা বাড়তে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি। তবে উত্তরে বর্ষা ঢুকে পড়েছে। সেখানকার জেলাগুলিতে বৃষ্টিও চলবে। এদিন হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...