Wednesday, June 24, 2026

দিনে-দুপুরে ভয়াবহ আগুন ট্রেনে, কোনও মতে প্রাণরক্ষা যাত্রীদের

Date:

Share post:

কোনওমতে প্রাণরক্ষা তাজ এক্সপ্রেসের যাত্রীদের। ভয়াবহ আগুন লেগে যাওয়ার পর যাত্রীদের বের করে আনার কারণে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। তবে দিনে দুপুরে রাজধানীর অদূরে তাজ এক্সপ্রেসের তিনটি কামরায় আগুন লেগে যাওয়ার ঘটনা আবার প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।

সোমবার দুপুরে, আগ্রাগামী তাজ এক্সপ্রেসে হঠাৎ করেই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। তাজ এক্সপ্রেসের চারটি বগিতে আগুন লেগেছে বলে খবর পৌঁছায়। দিল্লির সরিতা বিহারের কাছে এই আগুন লাগার ঘটনা ঘটে। ৪.২৪ নাগাদ দিল্লির দমকল বিভাগে চারটি বগিতে আগুন লাগার খবর পৌছায়। ঘটনাস্থলে দেখা যায় তিনটি বগিতে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে হঠাৎ ঠিক কীভাবে এই আগুন লাগল সেটা যদিও এখন অজানা।

আচমকা এমন একটা ঘটনা হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা। তবে নর্দান রেলের তরফে জানানো হয়েছে, কোনও যাত্রী এই ঘটনায় আহত হননি। এই অবস্থায় রেলের ডিসিপি কেপিএস মালহোত্রা জানিয়েছেন, ট্রেনের ক্ষতি হলেও সমস্ত যাত্রী এই মুহূর্তে নিরাপদ। জানা গিয়েছে, তাজ এক্সপ্রেসে হঠাৎই আগুন দেখতে পাওয়া যায়। তুঘলকাবাদ ও ওখলা স্টেশনের মধ্যে দিল্লির সরিতা বিহারের সামনে এসে এই ঘটনা প্রকাশ্যে আসে। উত্তর রেলওয়ের সিপিআরও এই বিষয়ে জানিয়েছেন, ট্রেন থেকে নিরাপদে সকল যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হয়েছে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...