Saturday, April 4, 2026

রেকর্ড ভোটে ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক, উৎসব শুরু কালীঘাটে

Date:

Share post:

ভোট গণনার শুরু থেকে দুপুর ১টা পর্যন্ত সব রাউন্ডে এবং সব বিধানসভা কেন্দ্রে এগিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রচার পর্বে ৪ লক্ষ লিডের টার্গেট দিয়েছিলেন তিনি। গণনার মাত্র সাড়ে পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়েছে তাতেই প্রায় সাড়ে ৪ লক্ষ ৬৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই কালীঘাটে সবুজ আবিরের বন্যা। প্রায় ৫-৬ রাউন্ড গণনা শেষে বিপুল জয়ের পথে এগিয়ে চলেছে তৃণমূল। প্রায় ৪৭ শতাংশ ভোট পার্সেন্টেজ পেয়েছে তারা।

বাংলা সবুজময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর আস্থা রেখেছেন সাধারণ মানুষ। বোলপুর থেকে বহরমপুর, আরামবাগ থেকে শ্রীরামপুর, বারাকপুর থেকে বসিরহাট, হাওড়া, হুগলি, আসানসোল, ঝাড়্গ্রাম, কলকাতা, যাদবপুর, বর্ধমান, বালুরঘাট, কোচবিহার, বাঁকুড়া সর্বত্রই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। সব কেন্দ্রেই নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ক্রমাগত ব্যবধান বাড়িয়ে জয়ের পথে এগোচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন অভিষেক। দুপুর ১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলার ৪২ আসনের মধ্যে ৩১ টিতে এগিয়ে রয়েছে ঘাসফুল। উৎসব শুরু কালীঘাটে।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...