Sunday, June 14, 2026

পারিবারিক অ.শান্তি,চার সন্তানকে ট্যাঙ্কের জলে ডুবিয়ে খু.নের অভিযোগ মায়ের বিরুদ্ধে

Date:

Share post:

বহু দিন ধরে পরিবারে অশান্তি লেগেই ছিল। আর তাই নিয়ে মনকষ্টে ভুগছিলেন চার সন্তানের মা। কিন্তু দিনের পর দিন সেই অশান্তি অসহনীয় হয়ে উঠছিল তাঁর কাছে। যার নিট ফল, চার সন্তানকে ট্যাঙ্কের জলে ডুবিয়ে খুন করে ফেলেন তিনি। সন্তানদের খুন করার পর ওই ট্যাঙ্কের জলে ডুবেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।রবিবার রাজস্থানের বারমের জেলার ধানে কে তালা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের বয়স পাঁচ থেকে ১১ বছরের মধ্যে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত পারিবারিক অশান্তির জেরে হতাশা গ্রাস করেছিল ওই মহিলাকে। শেষ পর্যন্ত অশান্তির হাত থেকে বাঁচতে সন্তানদের প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। পুলিশের দাবি, গ্রামের একটি জলের ট্যাঙ্কের সামনে চার সন্তানকে নিয়ে যান মহিলা। তার পর চার জনকেই জলের ট্যাঙ্কে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। পুলিশ জানিয়েছে, চার সন্তানকে খুন করার পর নিজেও ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়েন ওই মহিলা।ওই মহিলাকে ট্যাঙ্ক থেকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হবে।





Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...