Saturday, April 4, 2026

রাজ্যে সবুজ ঝড়! জয়ের হাসি হাসলেন চার অভিনেত্রী

Date:

Share post:

অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুল সবুজ ঝড়। অন্যদিকে টানা ১০ বছর ক্ষমতায় থেকেও দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। রাজ্যের চার হেভিওয়েট কেন্দ্র তথা বীরভূম, মেদিনীপুর, যাদবপুর এবং হুগলিতে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছিলেন বাংলার চার অভিনেত্রী। ফলাফল ঘোষণা হতেই দেখা গেল এই চার হেভিওয়েট কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছেন চার অভিনেত্রী।

হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল দল। যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছিল সায়নী ঘোষকে। অন্যদিকে বীরভূম এবং মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী শতাব্দী রায় ও জুন মালিয়াকে। এই চার অভিনেত্রী বিপুল ভোটে জয়লাভ করে এবার দিল্লি যাচ্ছেন।

বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে পরাজিত করে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন। দীর্ঘদিন বীরভূমের সাংসদ হওয়ায় এই কেন্দ্র তাঁর হাতের তালুর মতো চেনা।

মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী জুন মালিয়াকে। তার বিপরীতে ছিলেন বিজেপির বিধানসভা সদস্য ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। আসানসোলের এই প্রাক্তন সাংসদকে পরাজিত করে এবার দিল্লি যাচ্ছেন জুন।

হুগলি কেন্দ্রে ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, বিপরীতে ছিলেন বিদায়ী সংসদ সদস্য বিজেপির লকেট চট্টোপাধ্যায়। পরিণত এই রাজনীতিবিদকে তুড়ি মেরে হারিয়ে দিয়ে হুগলির নতুন সংসদ হলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

অন্যতম হেভিওয়েট কেন্দ্র যাদবপুরে তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছিল দল। সেখানেও সবুজ ঝড় ওড়ালেন সায়নী। যাদবপুরে তৃণমূল কংগ্রেস অভিনেত্রী সায়নী ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তাত্ত্বিক নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে এবার দিল্লির সংসদ সদস্য হলেন।

আরও পড়ুন- উপনির্বাচনেও শেষ হাসি তৃণমূলের! ভগবানগোলায় রেকর্ড ব্যবধানে জয়ী রিয়াদ, বরাহনগরে শেষ হাসি সায়ন্তিকার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...