Saturday, April 4, 2026

রাজ্যে সিঙ্গল ডিজিটে বিজেপি, বাংলায় ফের সবুজ ঝড়

Date:

Share post:

ভোট মঙ্গলে বাংলা জুড়ে সবুজ ঝড়। গণনা শুরু হবার তিন ঘণ্টার মধ্যেই রেকর্ড ভোটে এগিয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের বুকে রেকর্ড তৈরি করে ১ লক্ষ ৭৮ হাজার ভোটের ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

চতুর্থ রাউন্ড গণনার শেষে এই মুহূর্তে কয়েকটি হেভিওয়েট কেন্দ্রের পরিসংখ্যান-

বীরভূমে ৪০ হাজার ভোটে এগিয়ে শতাব্দী রায়

আসানসোলে ২৩ হাজার ৯৪৪ ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা

কৃষ্ণনগরে ৩৮ হাজার ৪০৯ ভোটে এগিয়ে মহুয়া মৈত্র

কলকাতা দক্ষিণে ৫৪ হাজার ৬৬৫ ভোটে এগিয়ে মালা রায়

কলকাতা উত্তরে ২০ হাজারের বেশি ভোটে এগোলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

শ্রীরামপুরে ৬০ হাজার ভোটে এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলিতে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়

যাদবপুরে ৫৩ হাজার ৬৮৪ ভোটে এগিয়ে সায়নী ঘোষ

বারাকপুরে ২২ হাজার ভোটে এগিয়ে পার্থ ভৌমিক

ঘাটালে ৮ হাজার ৯১১ ভোটে এগিয়ে দেব

ঝাড়গ্রামে ৩৩ হাজারের বেশি ব্যবধানে এগিয়ে কালীপদ সোরেন

বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ৪ হাজারের বেশি ব্যবধানে এগিয়ে কীর্তি আজাদ

দেশজুড়ে NDA জোটকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলে ২২৮ টি কেন্দ্রে এগিয়ে রয়েছে ইন্ডিয়া (I.N.D.I.A.) জোট। অন্যান্যরা ২৩ কেন্দ্রে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত ইন্ডিয়া জোট ২৯২তে আসনে এগিয়ে যার মধ্যে বিজেপি পেয়েছে ২৩৩। বাংলা, উত্তর প্রদেশ এবং রাজস্থানে পিছিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP) । উত্তরপ্রদেশে ৮০ আসনের মধ্যে ৫৫টিতে বিরোধীরা এগিয়ে রয়েছেন বলে খবর। রাম মন্দির তৈরি করে অযোধ্যায় ভোট টানতে ব্যর্থ মোদি সরকার। বাংলায় ভরাডুবির পাশাপাশি দেশেও অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...