Monday, April 6, 2026

নিজের বাড়িতেই আক্রান্ত মিমি! রক্তাক্ত অভিনেত্রী দোষ দিচ্ছেন কাকে?

Date:

Share post:

ভোট মঙ্গলে যখন সকলের নজর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তখন নিজের বাড়িতেই আক্রান্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Tollywood actress Mimi Chakraborty)। রক্তাক্ত নায়িকা নিজেই জানালেন আঘাতের কথা। সমাজমাধ্যমে নিজের ক্ষতবিক্ষত অবস্থার ছবি শেয়ার করে দোষীকে চিনিয়ে দিলেন মিমি!

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সারমেয় প্রীতির কথা কারণ অজানা নয়। কিন্তু সেখান থেকেই যে এভাবে বিপদ আসবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি নায়িকা। অভিনেত্রীর বাড়িতে একাধিক পোষ্য রয়েছে। মাঝেমধ্যেই তাদের ছবি শেয়ার করেন মিমি। এবার জানালেন আক্রান্ত হওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতেই দেখা গেল তাঁর পায়ের ক্ষতস্থানের ছবি! পোষ্যদের মধ্যেই কেউ এহেন কাণ্ড ঘটিয়েছে সেটাও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। তবে নায়িকা বরবারই পশুপ্রেমী। তাই এতকিছুর পরও নিজের সারমেয়দের আদরে ভরিয়ে দিয়ে নেটপ্রেমীদের প্রশংসা পেলেন তিনি।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...