Saturday, March 14, 2026

মোদির চেষ্টাও ব্যর্থ, হাসনে ধরাশায়ী যৌন কেলেঙ্কারির মূল অভিযুক্ত প্রজ্বল রেভান্না

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পৌত্র তিনি। দেশের উদীয়মান রাজনীতিবিদ হিসাবে ব্রিটেন থেকে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু যৌন কেলেঙ্কারির কলঙ্কের ছাপ পড়ল লোকসভা নির্বাচনে। যৌন কুকীর্তির অভিযোগে কর্নাটক পুলিশ গ্রেফতার করেছিল তাকে। এ বার ভোটযুদ্ধেও ধাক্কা খেলেন জেডিএস প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পৌত্র প্রজ্বল রেভান্না। কর্নাটকের হাসন কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর কাছে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হলেন প্রজ্বল।

২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সমর্থনে প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন প্রজ্বল।এর পর থেকেই বদলে যায় তরুণ সাংসদের জীবনযাত্রা। বড়সড় সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন রেভান্না। লোকসভা নির্বাচন চলাকালীনই ভাইরাল হয় তার একের পর এখ সেক্স টেপ। অভিযোগ ওঠে তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্থা করেছেন প্রজ্জ্বল। কেবল ধর্ষণ নয়, দৃশ্যকাম, ভিডিও এবং ছবি তোলার মতো নানা অভিযোগও ওঠে। তদন্ত শুরু হতেই বাঁচতে বিদেশ পাড়ি দেন হাসানের জেডিএস সাংসদ। শতাধিক মহিলাকে ধর্ষণ-যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পরেই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানি গিয়েছিলেন প্রজ্বল। তাঁর বাবা, তথা কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নাকেও এক নির্যাতিতা মহিলাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।এক মাস পরে দেশে ফিরতেই বিমানবন্দর থেকে গ্রেফতার হন।

তিনি যাই ভেবে থাকুন না কেন, যৌন কেলেঙ্কারির ছাপ পড়ল ইভিএমে। রাজনৈতিক শক্তি, সাংসদের ক্ষমতা মুখ থুবড়ে পড়ল জনতার দরবারে। কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গেলেন যৌন কেলেঙ্কারির মূল অভিযুক্ত। অথচ ভোটে জেতার জন্য তার চেষ্টার খামতি ছিল না। তার হয়ে ময়দানে নেমেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জনসভায় গিয়ে ‘ধর্ষকে’র হাত ধরে আমজনতার কাছে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তার সেই আবেদনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন আমজনতা।বাবা-ছেলের ষড়যন্ত্রে সম্মান হারানো মহিলারা জবাব দিয়েছেন ভোট বাক্সে। যৌন হেনস্তায় অভিযুক্তের জায়গা যে সংসদ নয় জেল, সেটাই বুঝিয়ে দিল কর্নাটকের হাসান। পরিসংখ্যান বলছে, একমাত্র ১৯৯৯ সাল বাদে ১৯৯১ থেকে টানা দেবগৌড়ার সমর্থনপুষ্ট প্রার্থী জয়ী হয়েছেন হাসনে। দেবগৌড়া স্বয়ং জিতেছেন পাঁচ বার। কিন্তু এ বার স্থানীয় কংগ্রেস নেতা এম শ্রেয়স পটেলের কাছে হারতে হল প্রজ্বলকে।




spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...