Saturday, April 4, 2026

জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালে এমবাপে, যোগ দিয়ে কী বললেন ফ্রান্সের তারকা ফুটবলার?

Date:

Share post:

জল্পনার অবসান। অবশেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ কিলিয়ান এমবাপের। সোমবার রাতে সরকারীভাবে ঘোষণা করে রিয়াল কর্তৃপক্ষ । পাঁচ বছরের চুক্তিতে স্পেনের ক্লাবে যোগ দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার। গত ফেব্রুয়ারিতে এমবাপে নিজেই জানিয়েছিলেন, তিনি আর পিএসজিতে থাকতে চান না। তখন থেকেই রিয়ালে তাঁর আসা নিয়ে জল্পনা শুরু হয়। আর অবশেষে সোমবার রাতে অবশেষে রিয়ালে যোগদেন এমবাপে।

রিয়ালে যোগ দিয়ে এমবাপে বলেন, “ একটা স্বপ্ন সত্যি হল। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। আমি এখন কতটা উত্তেজিত সেটা কারও পক্ষে বোঝা সম্ভব নয়। মাদ্রিদের সমর্থকদের দেখার জন্য তর সইছে না। আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ।“

এদিকে নিজের দেশে অলিম্পিকে নামা হবে না কিলিয়ান এমবাপের। তবে ফ্রান্স দলে তাঁকে না পাওয়ার যাবতীয় দায় রিয়াল মাদ্রিদের উপর চাপিয়েছেন কোচ থিয়েরি অঁরি। এমবাপে কয়েকদিনের মধ্যেই রিয়ালে যোগ দেবেন। আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব এমবাপেকে অলিম্পিকে ছাড়তে রাজি হয়নি বলে অভিযোগ করেছেন অঁরি।

অলিম্পিকের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ফ্রান্স। সেই দলে এমবাপেকে রাখা হয়নি। হেড কোচ অঁরি বলেন, তিনি এমবাপেকে দলে চেয়েছিলেন। কিন্তু রিয়াল সাফ জানিয়ে দিয়েছিল যে, এমবাপে ক্লাবে যোগ দেওয়ার পর তারা তাঁকে অলিম্পিকে ছাড়বে না।

সোমবার সাংবাদিক সম্মেলন করে অঁরি ফ্রান্সের অলিম্পিক দল ঘোষণা করেছেন। সেখানে তিনি বলেছেন, অলিম্পিকের ব্যাপারে রিয়াল মাদ্রিদ তাদের বক্তব্য সোজা জানিয়ে দিয়েছে। এমবাপের অলিম্পিকে খেলা নিয়ে তারা কোনও আলোচনাতেই যেতে রাজি হয়নি। প্রসঙ্গত, অলিম্পিকে খেলার ব্যাপারটা ক্লাব পলিসির উপর অনেকাংশে নির্ভর করে। অলিম্পিকে অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের খেলার নিয়ম থাকলেও এর বেশি বয়সের তিনজনকে খেলার অনুমতি দেওয়া হয়। এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন আশা প্রকাশ করেছিলেন যে এমবাপেকে অলিম্পিকে পাওয়া যাবে। তিনি অবশ্য এও জানিয়েছিলেন, এই ব্যাপারে তাঁর সঙ্গে ফরাসি ফুটবল তারকার কোনও কথা হয়নি। এমবাপে নিজে অলিম্পিকে খেলতে আগ্রহী হলেও ব্যাপারটা তাঁর ‘এমপ্লয়ার’ অর্থাৎ ক্লাবের উপরেই ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেন, ওরা খেলতে দিলে ভাল। কিন্তু না দিলে আমি ওদের সিদ্ধান্তকেই সমর্থন করব।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের পুরস্কার ঘোষণা করল আইসিসি, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন বিরাট-রোহিতরা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...