Wednesday, June 24, 2026

টি-২০ বিশ্বকাপের পুরস্কার ঘোষণা করল আইসিসি, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন বিরাট-রোহিতরা

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। আর এরই এই হাইভোল্টেজ টুর্নামেন্টের জন্য পুরস্কার ঘোষণা করল আইসিসি। টি-২০ বিশ্বকাপে রেকর্ড পুরস্কার অর্থ ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৩ কোটি ৫০ লাখ টাকা। টি-২০ বিশ্বকাপের সব স্তরেই পুরস্কার মূল্য বৃদ্ধি করা হয়েছে।

টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা ২০ কোটি ৩৬ লাখ টাকা। রানার্স দলকে দেওয়া হবে ১২ লাখ ৮০ হাজার ডলার বা ১০ কোটি ৬৪ লাখ টাকা। শেষ আটটি দল পাবে ২ লাখ ২৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা পাবে বিশ্বকাপের শেষ আটটি দল। যে দলগুলি নবম থেকে ১২তম স্থানের মধ্যে শেষ করবে তারা পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার। অর্থাৎ প্রায় ২ কোটি ৬ হাজার টাকা। পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা আটটি দেশ আর্থিক পুরস্কার হিসাবে পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। ভারতীয় মূল্যে প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য রয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা ৬ কোটি ৫৪ লাখ টাকা করে।

আগামী ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের সামনে আয়ারল্যান্ড।

আরও পড়ুন- সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন কেদার যাদব

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...