Thursday, May 14, 2026

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন কেদার যাদব

Date:

Share post:

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার কেদার যাদব। এদিন নিজের অবসরের কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান কেদার। ভারতের হয়ে ২০১৪-র ১৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল কেদারের।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় কেদার যাদব লেখেন, “ আমার গোটা কেরিয়ারে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। দুপুর ৩টে থেকে আমাকে সব ধরনের ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত হিসাবে ধরে নিন।“ এরপরই একটি ভিডিও পোস্ট করেছেন কেদার। সেখানে নিজের ক্রিকেটজীবনের মুহূর্তগুলির ছবি তুলে ধরেছেন। সঙ্গে ‘আপ কি কসম’ সিনেমায় কিশোর কুমারের গাওয়া ‘জিন্দেগি কে সফর মে’ গানটি ব্যবহার করেছেন তিনি।

ভারতের হয়ে ২০১৪-র ১৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল কেদার যাদবের। ২০১৫-র ১৭ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ অভিষেক হয়। একদিনের ক্রিকেটে ৭৩টি ম্যাচে দু’টি শতরান এবং ছ’টি অর্ধশতরান-সহ ১৩৮৯ রান করেছেন এবং ২৭টি উইকেট নিয়েছেন। অপরদিকে টি-২০ ন’টি ম্যাচে ১২২ রান করেছেন। রয়েছে একটি অর্ধশতরান। আইপিএলে দিল্লি, চেন্নাই, কোচি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর হয়ে খেলেছেন কেদার।

আরও পড়ুন- ‘বিরাট-রোহিত দলকে পঙ্গু করে দিচ্ছে’, বিশ্বকাপের ম্যাচের আগে বললেন এই প্রাক্তন ক্রিকেটার


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...