Friday, April 3, 2026

KMC-র ভোটে দাঁড়ান! সেলিমকে মোক্ষম খোঁচা ঋতব্রতর

Date:

Share post:

শূন্যের খরা কাটলো না বামেদের। আর এই নিয়েই আলিমুদ্দিন এবং সিপিএমের রাজ্য সম্পাদককে মোক্ষম খোঁচা দিলেন প্রাক্তন সিপিআইএম তথা বর্তমান তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের পরে ২৪-এর লোকসভা নির্বাচনেও সিপিএমের ভাঁড়ার শূন্যই রয়ে গেল। অথচ মুর্শিদাবাদ কেন্দ্র থেকে দাঁড়িয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছিলেন, এবার তাঁদের শূন্যের ফাঁড়া কাটতে চলেছে।

বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরী আর মুর্শিদাবাদে মহম্মদ সেলিম জোটের বাইরে গিয়েও নিজেরা বোঝাপড়া করে দুটি আসন পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু শেষবেলায় কারও ভাগ্যেই শিকে ছেঁড়েনি। শুধু তাই নয়, এবারের নির্বাচনে তরুণ ব্রিগেডের উপর বাজি রেখেছিল আলিমুদ্দিন। সেলিমের সেই মডেলও ডাহা ফেল করেছে। তার পরেই নিজের এক্স হ্যান্ডেলে আলিমুদ্দিন তথা সিপিএমের রাজ্য সম্পাদককে মোক্ষম খোঁচা দিলেন খোঁচা দিলেন তাঁর একসময়ের সহযোদ্ধা, বর্তমানে INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,
“শূন্য
রাজ্যের সিপিআইএম মধ্যে এক এবং একমাত্র মহম্মদ সেলিম এবং তাঁর অনুগামীদের দ্বারা একটি “আলিমুদ্দিন” ধারণার আখ্যান আরও শক্তিশালী ও সংহত হয়েছে।
আগামী কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচনে সেলিম সাহেবকে প্রার্থী হিসেবে দেখার অপেক্ষায়।
জয় বাংলা।”

 

আরও পড়ুন- বিজেপির ভরসা এখন চন্দ্রবাবু-নীতীশ! মোদির মুখে ‘রাজ্যকে সাহায্যের’ উপঢৌকন

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...