Wednesday, June 24, 2026

‘আরও কাজ করব’, রেকর্ড জয়ে ডায়মন্ড হারবারবাসীকে ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

তিনি রেকর্ড নিজেই গড়েন, নিজেই ভাঙ্গেন। লোকসভা নির্বাচনে (Loksabha Election) চার লক্ষ ভোটের ব্যবধানে জেতার চ্যালেঞ্জ নিয়েছিলেন। পাশে থাকার অনুরোধ করেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের (Diamond Harbour Constituency) মানুষের কাছে। ভোটের রেজাল্ট বলছে শুধু বাংলায় নয় দেশের বুকে রেকর্ড ভোটে জিতে ইতিহাস তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের রেকর্ড ব্যবধানে জিতে এবার ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল (TMC) সাংসদ। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,

‘আমার প্রিয় ডায়মন্ড হারবার পরিবার,আমি আপনাদের অপ্রতিরোধ্য সমর্থন এবং বিশ্বাসের জন্য আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালবাসা, আস্থা এবং বিশ্বাসের প্রতিদান দিতে আগামী পাঁচ বছর এবং পরবর্তীতেও আপনাদের জন্য কাজ করে যেতে চাই আমি।’

লোকসভা ভোটের ফলাফল (Loksabha Election result) সামনে আসতেই দেখা গেল বাংলা জুড়ে সবুজ ঝড়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এতে অনেকটাই অবদান রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। গত কয়েক মাস ধরে যেভাবে মাটি কামড়ে পড়ে থেকেছেন, দলের সংগঠনিক নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক ঠিক করে ভোটের রণকৌশল সাজিয়েছেন তাতে এই সাফল্য অভিষেকের প্রাপ্য ছিল। দু-তিনটে কেন্দ্র বাদ দিলে বাকি সব আসনেই প্রার্থীদের হয়ে প্রচারে গেছেন অভিষেক। শেষ বেলায় ভোট ছিল ডায়মন্ড হারবারে। সেখানে তাঁর জনপ্রিয়তা এতটাই বেশি যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পর্যন্ত প্রচারে গিয়ে বলেছিলেন ‘এখানে যা বলার অভিষেক বলে দিয়েছে আর যা করার ওই করেছে।’

সাতগাছিয়া হোক বা ফলতা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সব কটা বিধানসভাতেই শুরু থেকেই এগিয়েছিলেন অভিষেক এবং শেষ হাসি তিনিই হেসেছেন। নির্বাচনী গণনার হিসেব বলছে অভিষেক এই কেন্দ্রে পেয়েছেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট। আর বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ৩ লাখ ৩৭ হাজার ৩০০ ভোট। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সাফল্য জাতীয় রাজনীতিতেও তৃণমূলের গুরুত্ব অনেকটাই বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...