Saturday, April 4, 2026

দিল্লি যাবেন সাংসদরা, পথ নির্দেশে বৈঠকে ডাক তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ফলাফলেই যে শেষ হয়ে যায়নি লড়াই, নির্বাচনী প্রচারের সময় সে কথা বারবার উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নির্বাচিত সাংসদরা সংসদে গিয়ে কোন পথে এগোবেন, দলের পক্ষ থেকেই বা কোন ক্ষেত্রে কোন অবস্থান নেওয়া হবে, নবনির্বাচিত সাংসদদের সেই নিয়ে পাঠ দিতে শনিবার নিজের বাসভবনে বৈঠক ডাকলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯-এর লোকসভা নির্বাচনে ২২টি আসন থেকে বেড়ে তৃণমূল এবার ২৯টি আসন জিতেছে। রাজ্যে থেকে যে ২৯ প্রতিনিধি লোকসভায় প্রতিনিধিত্ব করবেন তাঁদের মধ্যে একঝাঁক নতুন মুখ। রাজ্যের মানুষের জন্য কোন পথে তাঁরা বক্তব্য পেশ করবেন, তা নিয়ে স্পষ্ট রূপরেখা দিতে পারেন তৃণমূল নেত্রীই। শনিবার, ৮ জুন তাই এক ছাদের তলায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সব নির্বাচিত সাংসদ। নির্বাচনে জয়ের পরেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল। তবে I.N.D.I.A. জোটের বৈঠকে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে যাওয়ায় শনিবার বৈঠকের আয়োজন করা হয়।

২৯ জন নির্বাচিত সাংসদের মধ্যে পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী। ব্যারাকপুর কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন মন্ত্রী হিসাবে পার্থ ভৌমিককে আর পাবে না বাংলা। ফলাফলের পরে পার্থ ভৌমিকের জয়ে প্রমাণিত হল মমতা কতটা সঠিক ছিলেন। সেই সঙ্গে উত্তর থেকে দক্ষিণে জয়ী হয়েছেন একাধিক বিধায়ক, যার মধ্যে রয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, হাজী নুরুল ইসলাম, অরূপ চক্রবর্তী থেকে জুন মালিয়া। যারা এতদিন বিধায়ক হিসাবে রাজ্যে মানুষের প্রতিনিধিত্ব করতেন, তাঁরা দেশের মঞ্চে কীভাবে প্রতিনিধিত্ব করবেন, তা নিয়েও নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...