Friday, April 3, 2026

ফের মোদিকেই ‘নেতার মুখ’ করে এগোবে NDA, সিদ্ধান্ত বৈঠকে

Date:

Share post:

এনডিএ জোটের নেতা হিসাবে সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদিকেই মেনে নিলেন জোট শরিকরা। ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে সরকার গঠনে মরিয়া বিজেপি ও তাঁদের মিত্র সঙ্গীরা। জোটের শরিকদের কোনওমতে সরকার গঠন পর্যন্ত ধরে রাখাই এখন মূল লক্ষ্য মোদি-শাহের। মঙ্গলবার ফলাফল প্রকাশের পর তাই বুধবার সকাল থেকেই বৈঠকে ডাকা হয় জোট শরিকদের। বৈঠকে জোট শরিকদের ২১ সদস্যের সম্মতিতে লোকসভার নেতা হিসাবে নরেন্দ্র মোদিকে মেনে নেওয়া হয়।

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বুধবার রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগপত্র জমা দেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে মন্ত্রীসভা বানচাল করে দেওয়ার অনুরোধ জানান। তবে তার আগেই দিল্লি এসে পৌঁছান টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু ও বিহারের জেডিইউ নেতা নীতীশ কুমার। রাজনীতিকদের মত অনুযায়ী যে দুই এন-কে নিয়ে তৃতীয়বার সরকার গঠনের আশায় বুক বাঁধছে এনডিএ জোট, তাদের আশ্বাসেই পদত্যাগপত্র জমা দিতে যান মোদি।

একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে মরিয়া বিজেপি। প্রধানমন্ত্রীত্বের লোভে বারবার দল বদল করা চন্দ্রবাবু বা নীতীশের সঙ্গে জোট বাঁধতে জোটের বৈঠকে দুই নেতাকে পাশে নিয়ে বসেন মোদি। খানিকটা বিরোধীদের আত্মবিশ্বাসে আঘাত করার পলিসি নিয়ে আগে বৈঠক ও তার ছবি প্রকাশের পথে হাঁটে বিজেপি। তবে মোদিকে নেতা হিসাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলেও বুধবারও সরকার গঠনের প্রস্তাব পেশের অবস্থায় নেই বিজেপি, দাবি বিরোধী নেতাদের।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...