Thursday, March 5, 2026

‘একই পথে’ তেজস্বী-নীতিশ! আজ দিল্লি যাত্রায় এক বিমানে দুই নেতা

Date:

Share post:

একজন যাচ্ছেন ইন্ডিয়ার (I.N.D.I.A) বৈঠকে, অন্যজন এনডিএ- র (NDA )সঙ্গে বৈঠক করবেন বলে খবর। দেশে কে সরকার গড়বে সেই নিয়ে যখন টানাপোড়েন শুরু হয়েছে, ঠিক তখন একই দিনে একই বিমানে দেশের দুই গুরুত্বপূর্ণ নেতা তেজস্বী যাদব এবং নীতিশ কুমার (Tejashwi Yadav & Nitish Kumar) পাড়ি দিলেন দিল্লির পথে। ফ্লাইটে নীতিশ বসেছেন সামনের উইন্ডো সিটে আর তার ঠিক পেছনের সিটে রয়েছেন তেজস্বী, সমাজ মাধ্যমে এ ছবি ভাইরাল হতেই জোটের সমীকরণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য, জোরালো হচ্ছে জল্পনা।

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল (Loksabha Election Result) সামনে আসতেই দেখা গেছে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে থেমে যেতে হয়েছে বিজেপিকে (BJP)। দেশে মোদি ম্যাজিক ভ্যানিশ,এখন জোট সঙ্গীদের উপর ‘নির্ভরশীল’ বিজেপি। রাজনৈতিক মহল বলছে ‘N’ ফ্যাক্টর সরকার গঠনে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ মোদির নেতৃত্বাধীন বিজেপি এবং বিরোধী জোট ইন্ডিয়া দুজনেই তাকিয়ে থাকছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দিকে। একদা ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত থাকা নীতীশ কুমার ভোটের আগে শরিক বদলে যোগ দিয়েছিলেন এনডিএতে। কিন্তু ভোটপর্ব শেষে ফলাফল প্রকাশ্যে আসার পর ইন্ডিয়ার বিপুল সাফল্যে রহস্যজনক গতিবিধি দেখা গেল নীতীশ কুমারের। তার উপর আবার আরজেডির (RJD) শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক বিমানে দিল্লি সফর করতে দেখা গেল বিহারের মুখ্যমন্ত্রীকে। সব মিলিয়ে অংক কষতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহল।

জোটের দৌলতে ২৯৪ আসনে এবার সরকার তৈরি করার চেষ্টায় মোদি -শাহরা। এদিকে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা ২৩৪। ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। ম্যাজিক ফিগারের থেকে মাত্র ২২ টি আসন বেশি পেয়েছে শাসক জোট। নির্বাচনের ফলাফল অনুসারে জেডিইউ-এর আসন সংখ্যা ১২টি, টিডিপির আসন সংখ্যা ১৬। অর্থাৎ এই দুই দলের যৌথ আসন ২৮। এহেন পরিস্থিতিতে নীতিশ এবং চন্দ্রবাবুর অবস্থান যে দেশের রাজনীতিতে বড় চমক দিতে পারে তা বলাই বাহুল্য। বিহারের পাটনা থেকে বুধবার সকাল ১০.৪০ মিনিটের বিমানে দিল্লি গেলেন তেজস্বী-নীতীশ। সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বিজেপি। সকাল থেকে চড়ছে রাজনীতির পারদ। কোন পথে এগোচ্ছে ভারতের রাজনীতি তা জানতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে ।

 

spot_img

Related articles

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি মর্মাহত: স্যোশাল মিডিয়া পোস্টে গভীর উদ্বিগ্ন প্রকাশ মুখ্যমন্ত্রীর

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V...

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি...

বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগলবন্দিতে শৈশব আজ স্ক্রিন টাইমে আবদ্ধ। প্রাপ্তবয়স্করাও সেই একই নেশায় বুঁদ। মোবাইল গেমের ফাঁদে...