Friday, June 19, 2026

বুধে হাজিরা এড়ালেও মিলল না স্বস্তি! আগামী সপ্তাহেই ফের ঋতুপর্ণাকে তলব ইডির

Date:

Share post:

রেশন বণ্টন মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে অভিনেত্রীকে সিজিও দফতরে ডেকে পাঠানো হয়েছে। ইডির দাবি, রেশন বন্টন মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সবিস্তারে কিছু জানায়নি ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করা হয়েছে।

তবে বুধবারই জিজ্ঞাসাবাদ করতে ইডি দফতরে বুধবার ডেকে পাঠানো হয়েছিল ঋতুপর্ণাকে। কিন্তু তিনি হাজিরা দেননি। সূ্ত্রের খবর, বিদেশে থাকার কারণে যেতে পারেননি অভিনেত্রী। এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েও দেন। তিনি জানান, বৃহস্পতিবারের পর তাঁকে ডাকা হলে তিনি সিজিও কমপ্লেক্সে যেতে পারবেন। আর সেইমতো আগামী সপ্তাহেই ফের তলব করা হল ঋতুপর্ণাকে।

উল্লেখ্য ঋতুপর্ণা এখন মায়ামিতে। এই তলবের প্রসঙ্গে অভিনেত্রী সাফ জানান, “তিনি কিছু জানেন না। তিনি আরও বলেছিলেন, রেশন বন্টন প্রসঙ্গে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে”।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...