Friday, June 19, 2026

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হাসিনা, শুক্রেই দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী 

Date:

Share post:

শনিবার শপথগ্রহণ করতে চলেছে এনডিএ (NDA) সরকার। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি। হাসিনাও মোদির এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে খবর। শুক্রবারই দিল্লিতে পৌঁছে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনটাই সূত্রের খবর।

একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ফের সরকার গঠনের পথে। তবে ৪০০ পারের স্বপ্ন দেখালেও সরকার গড়তে হিমশিম অবস্থা মোদির। তবে তার মধ্যেই শরিকদের ফিরিস্তি সামলানোই দায় মোদি সরকারের। এদিকে মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর মোদিকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবারই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি। পাশাপাশি অতিথি তালিকায় নাম থাকতে পারে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথের।

মোদিকে দেওয়া চিঠিতে হাসিনা লিখেছেন, ‘‘বাংলাদেশের মানুষের তরফে এবং ব্যক্তিগত ভাবে আমি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক নেতা হিসাবে আপনি ভারতের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাহক। আপনার এই জয় প্রমাণ করে, ভারত আপনার নেতৃত্বে অটল আস্থা রেখেছে।’’

পাশাপাশি মোদির নেতৃত্বে আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন হাসিনা। চিঠিতে তিনি আরও লেখেন, ‘‘ভারতের বিশ্বস্ত বন্ধু হিসাবে বাংলাদেশ দুই দেশের উন্নতির স্বার্থে এবং এলাকায় শান্তি বজায় রাখতে আগামী দিনেও কাজ করবে।’’ ভারতের মানুষকেও আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হাসিনা।

লোকসভা নির্বাচনে এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির নেতৃত্বাধীন বিজেপি। এনডিএ জোটের শরিকদের মুখাপেক্ষী হয়ে মোদিকে তৃতীয় বারের জন্য কুর্সিতে বসতে হবে। এনডিএ ২৯২টি আসন পেয়েছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। এ ছাড়া, আরও ১৮টি আসন পেয়েছে অন্যান্য দল। ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৭২টি আসন প্রয়োজন। বিজেপি একক ভাবে তার চেয়ে কম সংখ্যক আসনে জয় পেয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে এনডিএ-র বৈঠক ডাকা হয়েছিল বুধবারই। সব ঠিক থাকলে শনিবার শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...