Thursday, June 18, 2026

অসমে ভালো ফল করেও বিজেপির তিরস্কারের মুখে হিমন্ত বিশ্বশর্মা!

Date:

Share post:

লোকসভা নির্বাচনে অসমে ভাল ফল করেছে NDA। কিন্তু সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswa Sharma) উপর চটেছে বিজেপি। যদিও ভারতীয় জনতা পার্টি (BJP) নেতৃত্বাধীন এনডিএ আসামের ১৪ টি লোকসভা আসনের মধ্যে ১১টি জিতেছে, তবুও কংগ্রেস জোরহাট কেন্দ্রে জিতে যাওয়ায়, রাজ্য বিজেপির মধ্যে বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। সূত্রের খবর এই কেন্দ্রে বিজেপির নির্বাচনী প্রচারের দায়িত্ব নিয়েছিলেন হিমন্ত। ফলাফল ঘোষণা হতে দেখা গেল ডাহা ফেল করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর উপরে খুশি নন বিজেপির উপর মহলের কর্তারা।

জোরহাটে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ বর্তমান বিজেপি সাংসদ তপন কুমার গগৈকে ১ লক্ষ ৪০ হাজার ভোটে পরাজিত করেছেন। বিজেপির অন্তত দুজন বিধায়ক প্রকাশ্যে গৌরবের জয়কে স্বাগত জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। খুমটাই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মৃনাল শইকীয়া সামাজিক মাধ্যমে পাঠানো এক বার্তায় গৌরবকে অভিনন্দন জানাবার পাশাপাশি লেখেন, ‘ফলাফল প্রমাণ করেছে যে অর্থ, বড় প্রচার, নেতাদের অতিরিক্ত আত্মম্ভরিতা এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তৃতা সবসময় নির্বাচনে জয়ী হতে সাহায্য করে না।’ গুয়াহাটি পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন রাজ্য সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্যও গৌরবকে শুভেচ্ছা জানান। এই কেন্দ্রের হাড়ের জন্য পরোক্ষভাবে তিনিও বিঁধছেন হিমন্তকে। নওগাঁ লোকসভা কেন্দ্রের চারবারের প্রাক্তন সাংসদ এবং রেলমন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহাঁই বিজেপির অন্তরের নতুন আর পুরনো দ্বন্দ্ব ভুলে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী যে দায়িত্ব নিয়ে পুরোপুরি ব্যর্থ হলেন, তা নিয়ে এই মুহূর্তে গেরুয়া শিবিরের অন্তরের জোড় আলোচনা শুরু হয়েছে।

 

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...