Thursday, June 18, 2026

AI ভোট সেলিব্রেশনে মাথায় ফুল মমতার! যোগীর হাতে গিটার, DJ অমিত

Date:

Share post:

‘রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা’ – কৃত্রিম বুদ্ধিমত্তার (Vote Celebration image by Artificial intelligence) তৈরি ভোট সেলিব্রেশনের ছবি দেখে রবি ঠাকুরের এই কথাগুলোই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। মাথায় ফুল লাগিয়ে খোশ মেজাজে কী-বোর্ড বাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবার এক টেবিলে ফ্রুট জুস আর হাসিমুখের আলাপচারিতায় নরেন্দ্র মোদি -রাহুল গান্ধী(Narendra Modi- Rahul Gandhi)। মনে হচ্ছে তো এটা বিরল দৃশ্য? বাস্তবে যা কার্যত অসম্ভব তাকেই সম্ভব করে দেখিয়েছে প্রযুক্তি। আসলে রাজনীতি তো সম্ভাবনাময় তাই কোন কিছুই নিশ্চিত করে বলা যায় না। সেই কারণেই স্যাক্সোফোন হাতে উদ্ধব ঠাকরে ও দেবেন্দ্র ফড়নবিশকে যেমন দেখা গেল ঠিক তেমনি ডিজে (DJ)হিসেবে অমিত শাহের (Amit Shah) উপস্থিতিও নজর কাড়লো ।

ভোট পর্ব মিটেছে, সামনে এসেছে নির্বাচনের ফলাফল। নতুন সরকার যেই গঠন করুম না কেন আগামী পাঁচ বছর যে দেশের রাজনীতিতে একাধিক সমীকরণ দেখা যাবে সে বিষয়ে নিশ্চিত ১৪০ কোটি ভারতবাসী। তবে গত কয়েকদিন ধরে রাজনৈতিক প্রচারে যেভাবে নেতা-নেত্রীরা একে অন্যের দিকে আঙ্গুল তুলেছেন কাদা ছুড়েছেন, সেসবকে বিদায় জানিয়ে মিষ্টি মধুর মুহূর্ত তৈরি করার চেষ্টা করল কৃত্রিম বুদ্ধিমত্তা। দলমত নির্বিশেষে যদি নির্বাচনের সেলিব্রেশনে মেতে উঠতেন সকলে তাহলে ঠিক কেমন ছবি ধরা পড়তো সেটাই তুলে ধরার চেষ্টা করেছে AI, মুহূর্তে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিতে নজর কেড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির সাহিত্য সংগীতের প্রতি অনুরাগের কথা সকলেই জানেন, তাই প্রযুক্তিও সেই দিককে গুরুত্ব দিয়ে কী-বোর্ড হাতে উপস্থিত করেছে মমতাকে। বিশেষ চমক মাথায় সাদা ফুল, মুখে স্মিত হাসি।

উত্তরপ্রদেশে বিজেপি পরাজিত, অসাধারণ পারফরম্যান্স সমাজবাদী পার্টির। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইউপি দখল নিয়েছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। অথচ AI বলছে, হেরে গিয়েও গিটার হাতে সেলিব্রেশনে হাজির যোগী আদিত্যনাথ(Yogi Adityanath), ভাবা যায়! এক টেবিলে জুসের গ্লাস হাতে নির্বাচনের ফলাফল উপভোগ করছেন নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী- এও কি সম্ভব?

নির্বাচনী ফলাফল ঘোষণার পরও জেলের মধ্যে শুকনো রুটি ছাড়া আর কিছুই জুটলো না অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)।

তবে ডিজে(DJ ) হিসেবে সকলকে আনন্দ দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অমিত শাহ। AI এর তৈরি ছবিতে নাচের তালে কোমর দুলিয়ে এক সঙ্গে পা মেলাতে দেখা গেছে দুই যুযুধান শিবিরের দুই নায়ক মল্লিকার্জুন খাড়গে ও জেপি নাড্ডাকে(Mallikarjun Kharge & JP Nadda)।

এখানেই শেষ নয় এক বিমানে দিল্লি যাত্রার পর এবার এক সুরে গলা মেলাতে দেখা গেল নীতিশ কুমার ও তেজস্বী যাদবকে।

আপাত বিরোধী তুই রাজনৈতিক নেতৃত্বদের অফস্ক্রিন সমীকরণ দেখিয়ে দিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। স্মৃতি ইরানি, নির্মলা সিতারমন মহুয়া মৈত্র, শশী থারুর কেউই বাদ পড়লেন না। অন্য মুডে রাজনৈতিক নেতাদের ভোট সেলিব্রেশনের যে কল্পনাচিত্র এঁকেছে প্রযুক্তি, তাকে সাধুবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়া(Social media)।

 

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...