Friday, June 19, 2026

বিচারের আগেই অমৃতা সিনহার বেঞ্চের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন! PIL গেল প্রধান বিচারপতির বেঞ্চে

Date:

Share post:

হাই কোর্টে  গরমের ছুটির পরে পুলিশি নিষ্ক্রিয়তা ও অতি সক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির কথা ছিল বিচারপতি অমৃতা সিন্হার (Amrita Sinha) এজলাসে। কিন্তু বিচারের আগেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি সিন্হার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার, বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের গ্রীষ্মাবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তবে, সেই আবেদন হস্তক্ষেপ না করে মামলাটি প্রধান বিচারপতি (Chief Justice) টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়েছে।কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়। পুলিশ সংক্রান্ত মামলার বিচার তিনি নিরপেক্ষ ভাবে করতে পারবেন কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন মামলাকারী।

জনস্বার্থ মামলাটিতে বলা হয়, অমৃতা সিনহার (Amrita Sinha) স্বামীর বিরুদ্ধে একটি মামলার প্রেক্ষিতে তদন্ত করে সিআইডি। স্ত্রীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ ছিল। সেই মামলার অবশ্য নিষ্পত্তি হয়েছে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তা ও অতি সক্রিয়তা সংক্রান্ত মামলাটির ক্ষেত্রে বিচারপতি সিন্হা কতটা নিরপেক্ষভাবে রায় দিতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

গরমের ছুটির পর ১০ জুন থেকেই ফের শুরু হবে আদালত। ছুটির পরে বিচারপতিদের ‘রস্টার’ পরিবর্তিত হয়। সেক্ষেত্রে এত দিন হাই কোর্টে পঞ্চায়েত এবং পুরসভার বিভিন্ন মামলা শুনতেন বিচারপতি সিন্হা। আদালতের ‘রস্টার’ বদলানোয় তাঁকে পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি দেওয়া হয়েছে। ছুটির পর প্রথম দিন থেকেই তাঁৎ বেঞ্চে এই মামলার শুনানি। কিন্তু বিচার শুরু আগেই বিচারপতির নিরাপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের নজিরবিহীন বলেই মত আইনজীবী মহলের।







Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...