Friday, June 19, 2026

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতেও চিন্তায় রোহিত, কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারায় রোহিত শর্মার দল। ভারতের পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ৯ জুন মেগা মহারণ। আর সেই ম্যাচের আগে চিন্তায় টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। পিচ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

ম্যাচ শেষে রোহিত বলেন , “ নতুন মাঠ। নতুন পরিবেশ। আমরা একটু দেখে নিতে চেয়েছিলাম। আমার মনে হয়, এখানকার পিচ এখনও ঠিক মতো হয়নি। যদিও বোলারেরা ভাল সাহায্য পাচ্ছে। তবে বোলিংয়ের প্রাথমিক বিষয়গুলোয় গুরুত্ব দিতে হবে। টেস্ট ম্যাচের মতো বল করতে হবে।“ এরপর ভারত অধিনায়ক বলেন , “ আমরা পাকিস্তানের বিরুদ্ধে অনেক দিন পর টি-২০ ম্যাচ খেলব। কিছু বিষয় জেনে নিতে হবে। সেই মতো পরিকল্পনা করতে হবে। এই ম্যাচে সবাইকে নিজের সেরাটা দিতে হবে। দলগত ভাবে লড়াই করতে হয় এই ধরনের ম্যাচে। জানি না পরের ম্যাচে আমরা কেমন পিচ পাব। এটা মাথায় রাখতে হবে। কেমন আচরণ করবে পিচ। আমরা পরিবেশ বুঝে প্রস্তুতি নেব। প্রথম একাদশেও পরিবর্তন করতে পারি আমরা। ২২ গজে সময় কাটানো ছিল প্রধান লক্ষ্য। কিছুটা সময় কাটাতে পেরেছি। বোঝার চেষ্টা করেছি এই পিচে কীভাবে খেলতে হবে। কেমন শট নেওয়া যেতে পারে। আশা করি পরের ম্যাচেও এ ভাবে খেলতে পারব আমরা।”

আরও পড়ুন- সুনীলের শেষ ম্যাচের আগে বিশেষ বার্তা লুকা মদ্রিচের, কী বললেন রিয়াল মাদ্রিদ ফুটবলার ?







Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...