Friday, April 3, 2026

সংসদেই কঙ্গনাকে বুকে টেনে নিলেন চিরাগ পাসওয়ান!

Date:

Share post:

সিনেমার ফ্লোর নয়, রাজনীতির কঠিন ময়দানে দেখা হল দুই নায়ক- নায়িকার। তারপরই সংসদে একে অন্যকে জড়িয়ে ধরলেন দুজনে। চণ্ডীগড় বিমানবন্দরে ‘চড় কাণ্ড’র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লিতে আরেক ঘটনা। তবে এবার অস্বস্তি নয় বরং ভাল লাগার ‘স্পর্শ’ পেলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। এদিন প্রথম সাক্ষাতেই বিতর্কিত ক্যুইনকে বুকে টেনে নিলেন চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। শুক্রবার সকালেই সংসদের সেন্ট্রাল হলে ক্যামেরাবন্দি হল সিনেম্যাটিক দৃশ্য!

চিরাগ এবং কঙ্গনা দুজনেই এই মুহূর্তে রাজনীতির অলিন্দে থাকলেও যুগলে একসঙ্গে এক বলিউড সিনেমাতে কাজ করেছিলেন। ‘মিলে না মিলে হাম’ ছবিতে জুটি হিসেবে তাঁদের দেখা মেলে যদিও চেনা জানা তার অনেক আগে থেকেই। চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) নবীন প্রজন্মের রাজনীতিকদের দুই জয়ী মুখ কঙ্গনা রানাউত এবং চিরাগ পাসওয়ান। লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাসপুত্র ৬ লক্ষের বেশি ভোটে জিতেছেন। অন্যদিকে কঙ্গনা বিজেপির টিকিটে জয়ী হয়েছেন মান্ডি থেকে। প্রায় এক দশকের কিছু সময় আগে কঙ্গনার সঙ্গে একটি ছবিতে জুটিও বেঁধেছিলেন চিরাগ। সে ছবি চলেনি তাই ফিল্মি ক্যারিয়ারে দুজনের একসঙ্গে কিছু করা আর হয় নি। তবে চিত্রনাট্যের খাতিরে কঙ্গনার সঙ্গে এক সিনেমার প্রেম মনে রেখেই কি বিমানবন্দরে চড় খাওয়া নায়িকাকে বুকে টেনে নিলেন নায়ক-নেতা? তবে এটা ঠিক যে লাইট ক্যামেরা অ্যাকশনে কিছু হোক বা না হোক রাজনীতির ময়দানে দুজনের এনডিএ- এর ছত্রছায়াতেই ক্যারিয়ারের ইনিংস এগিয়ে নিয়ে যেতে চলেছেন।

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...