Thursday, June 25, 2026

বসুনিয়া জয়ী হতেই কোচবিহারে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগদানের হিড়িক, ২টি পঞ্চায়েত গেল তৃণমূলে

Date:

Share post:

কোচবিহারে লোকসভা নির্বাচনে বিজেপি হারতেই পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ বিজেপির উপপ্রধান-সহ ৯ গ্রাম পঞ্চায়েত সদস্যের। কোচবিহারে জয়ী তৃণমূল (TMC) প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার (Jagadish Basunia) হাত ধরে তৃণমূলে যোগ দেন তাঁরা। ফলে তৃণমূলের দখলে গেল কোচবিহারের ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি মাথাভাঙা-২ নং ব্লকেও বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগদানের পরে সেই পঞ্চায়েতও যাবে তৃণমূলের দখলে।অমিত শাহের মন্ত্রকের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রায় ৪০ হাজার ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ। ফল ঘোষণার দুদিনর মধ্যেই শুক্রবার সিতাইয়ে তাঁর বাড়ি গিয়ে তৃণমূলে যোগদান করেন বিজেপির পঞ্চায়েত সদস্যেরা। ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের মোট আসনসংখ্যা ১৮। তৃণমূলের দখলে ছিল ৬টি আসন। ৯ বিজেপির সদস্য যোগ দেওয়ায় তৃণমূলের আসন বেড়ে হল ১৫।

মাথাভাঙা-২ নং ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পূর্ণিমা বর্মন, পঞ্চায়েত সদস্যা প্রতিমা মণ্ডল, নমিতা বর্মন, শক্তি প্রমুখ, অখিল সরকার ও বেশ কয়েকজন বুথ সভাপতি-সহ দুশো বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে তৃণমূলের আসন সংখ্যা ছিল ১০, বিজেপির ১২। এদিনের যোগদানের ফলে শাসকদলের আসন হল ১৩, বিজেপি-র ৯। ফলে এই গ্রাম পঞ্চায়েতেও এখন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল।

জগদীশ বসুনিয়া (Jagadish Basunia) জানান, “যে সব পঞ্চায়েত সদস্য আজ তৃণমূলে যোগদান করলেন, তাঁরা একটা সময় তৃণমূলেরই সদস্য ছিলেন। কোনও কারণে তাঁরা বিজেপিতে চলে গিয়েছিলেন। মানুষকে ভয় দেখিয়ে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। ভুল বুঝে তাঁরা ফিরে এসেছেন।“





Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...