Thursday, June 25, 2026

সাফল্যের সন্ধান পেতে এবার কি ভোট কুশলীর দ্বারস্থ হবে সিপিএম?

Date:

Share post:

সিপিএমের যৌবনের ডাকেও সাড়া দেয়নি বাংলার মানুষ। বরং, গতবারের থেকেও শোচনীয় ফলাফল হয়েছে এবারের লোকসভা ভোটে। ২০১৯ লোকসভা ও ২০২১ বিধানসভাতে বাম তথা সিপিএমের ঝুলিতে একটিও আসন যায়নি। এবারও সেই ধারা অব্যাহত। নতুন প্রজন্মের শুদ্ধ মুখ এনেও এ বাংলায় হাল ফেরেনি লালের।

লেনিনীয় সাংগঠনিক কাঠামো দিয়ে ভোটে জেতা যাবে না বিলকুল বুঝে গিয়েছে সিপিএম। হাল ফেরাতে তাই প্রয়োজন বিকল্পের। পাশে দরকার পেশাদার সংস্থাকে। বড় ভোটে শূন্যের হ্যাটট্রিক হওয়ার পর এই আওয়াজ উঠতে শুরু করেছে সিপিএমে। ঘরোয়া আলোচনায় একাধিক নেতা মেনেও নিচ্ছেন, সংগঠনের দৈন্যদশা যে ভাবে আরও এক বার বেআব্রু হয়ে গেল, তাতে ‘বিকল্প’ ভাবনার প্রয়োজন রয়েছে।

একের পর এক নির্বাচনে তৃণমূলের সাফল্যের নেপথ্যে রয়েছে পেশাদার সংস্থা আইপ্যাক। রাহুল গান্ধীর কংগ্রেসের পাশে রয়েছে সুনীল কানুগলুর মতো মস্তিষ্ক। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সাফল্যের নেপথ্যেও কাজ করেছে পেশাদার সংস্থা। বিহারে তেজস্বী যাদবও এজেন্সির সাহায্য নিয়েছেন। সুতরাং, সময়ের বাস্তবতাকে অস্বীকার করলে চলবে না।

বিষয়টি বুঝেছে আলিমুদ্দিনের ম্যানেজারেরা। তাহলে আগামীতে সাফল্য পেতে সিপিএম কি পেশাদার সংস্থা নিয়োগ করবে? সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের জবাব, “আমরা পেশাদার সংস্থা নিয়োগ করার খরচ বহন করতে পারব না। তবে অবশ্যই পেশাদারিত্ব বৃদ্ধি করতে হবে।”

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...